শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

বিশ্বকাপ চলাকালে নতুন টুর্নামেন্টের ঘোষণা বিসিবির

নিজস্ব প্রতিবেদক

দেশের যেসব ক্রিকেটার বছরে দুই-চার ম্যাচের বেশি খেলতে পারেন না তাদের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন ক্রিকেটারদের জন্য বিভিন্ন দেশে টুর্নামেন্ট আয়োজন হতে দেখা যায়, এবার বাংলাদেশও একই পথে হাঁটতে যাচ্ছে।

- Advertisement -

অনূর্ধ্ব-১৯ শেষ করার পর আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতির জন্য নির্দিষ্ট প্রতিযোগিতার অভাব ছিল বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের। সেই শূন্যতা পূরণে নতুন এই টুর্নামেন্ট চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

- Advertisement -shukee

যখন ভারত ও শ্রীলঙ্কার মাটিতে চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, একই সময় বাংলাদেশে চারটি আঞ্চলিক দল নিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আদলে টুর্নামেন্টটি আয়োজিত হবে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন।

অনূর্ধ্ব-১৯ এর পরে বয়সভিত্তিক নির্দিষ্ট কোন টুর্নামেন্ট ছিল না। কিন্তু ফেব্রুয়ারিতে এটা হবে জানিয়ে বিসিবি পরিচালক বলেন, “প্রাথমিক পরিকল্পনা হচ্ছে চট্টগ্রামের দুটো স্টেডিয়ামে ম্যাচগুলো হবে। ডাবল (রাউন্ড রবিন) লিগ সিস্টেমে। ঢাকায় হবে ফাইনাল।”

এইচপি কিংবা ‘এ’ দলের বাইরে অনূর্ধ্ব-২৩ রাজ্য ট্রফি, অনূর্ধ্ব-১৯ ওয়ানডে চ্যালেঞ্জার ট্রফি আয়োজন করে ভারত। অস্ট্রেলিয়ায় হয়ে থাকে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট। এবার বাংলাদেশও তরুণ ক্রিকেটারদের জন্য রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট আয়োজন করছে।

আগামী ফেব্রুয়ারিতে ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে চট্টগ্রামের দুইটি ভেন্যুতে মাঠে গড়াবে রাইজিং স্টার্স অনূর্ধ্ব-২৩ লিগ। ৬০ ক্রিকেটারের পুল তৈরি করতেই অনূর্ধ্ব-১৯ থেকে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের এমন সুযোগ করে দিচ্ছে বিসিবি। চট্টগ্রামে গ্রুপ পর্বের ম্যাচগুলো হলেও ঢাকায় হবে ফাইনাল।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও