বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সাবেক বিএনপি নেতা নুরুল ইসলামের বাড়িতে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

গতকাল(২৩ডিসেম্বর)মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নুরুল ইসলাম সেক্রেটারির কদমরসুল গ্রামের বাড়িতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় এলাকার লোকজন বের হয়ে আসায় দুটি পেট্রোলবোমা রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে ৯৯৯ এ কল করে বিষয়টি অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

- Advertisement -

চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড আসনের বিএনপিপ্রার্থী মোহাম্মদ সালাহউদ্দিনের পক্ষে কাজ করায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেয়েছে বলে নুরুল ইসলাম সেক্রেটারির বাড়ির লোকজন জানায়।

- Advertisement -shukee

সর্বশেষ

এই বিভাগের আরও