শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনকালে কেন্দ্রের চেয়ারম্যান

মানসিক প্রশান্তি ও মনকে দুশ্চিন্তা মুক্ত রাখতে খেলাধুলা ও শরীর চর্চার গুরুত্ব অপরিসীম

নিজস্ব প্রতিবেদক

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় কেন্দ্রের ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টর (ইআরসি)’তে আয়োজন করা হয়। অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম।

- Advertisement -

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের অভ্যন্তরীণ ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক ও ইআরসির নির্বাহী ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. আবু জাফর এর সভাপতিত্বে ও ক্রীড়া উপ-কমিটির সদস্য-সচিব প্রকৌশলী মো. সাইফুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ.এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম এবং  সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মোঃ আমিনুর রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইআরসি’র সম্পাদক (অর্থ) প্রকৌশলী মো. কামরুজ্জামান।

- Advertisement -shukee

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, শারীরিক সুস্থতা আল্লাহতায়ালা প্রদত্ত সবচেয়ে বড় নেয়ামত। নিয়মিত শরীর চর্চার মাধ্যমে মানব দেহের যত্ন নিয়ে শরীরের পরিপক্কতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, বর্তমানে যুব সমাজ মোবাইল, ফেসবুক ও ইন্টারনেটে জড়িয়ে পড়ছে এবং মাদকের আগ্রাসী গ্রাসে আক্রান্ত হচ্ছে। ফলে তাদের জীবনে নেমে আসছে অন্ধকারাচ্ছন্ন, মানসিক অশান্তি ও পারিবারিক অস্থিরতা। তিনি শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি ও স্বাস্থ্য বিকাশের লক্ষ্যে নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা করার জন্য প্রকৌশলী ও তাঁদের পরিবারের সদস্য প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, নিয়মিত শরীর চর্চার মাধ্যমে নিজেকে সুস্থ রেখে জীবন-যাপন করা যায়। তাঁরা আইইবি, চট্টগ্রাম কেন্দ্রকে প্রকৌশলীদের দ্বিতীয় নিবাস হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে প্রকৌশলী পরিবারের সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহাদ্যপূর্ণ সুসম্পর্ক সৃষ্টি ও সহমর্মিতা স্থাপনের লক্ষে আরো অধিক হারে শরীর চর্চা, খেলা-ধুলা ও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনের উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তাঁরা জানান, ইআরসির কর্মকাণ্ড সম্প্রসারণ, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রে ওমেন চ্যাপ্টার, মহিলা প্রকৌশলী ও প্রকৌশলী গৃহিণীদের জন্য আলাদা ব্যায়ামাগার স্থাপন করা হয়েছে এবং প্রকৌশলী সন্তানদের জন্য বিনোদন স্পট তৈরীর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সভাপতির বক্তব্যে প্রকৌশলী মো. আবু জাফর বলেন, শারীরিক সুস্বাস্থ্য ও মননশীলতার জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। নিয়মিত ব্যায়ামের মাধ্যমে প্রাপ্ত বয়স্কদের শরীরের যাবতীয় ব্যাথা নিরসন করা যায় বলে মত ব্যক্ত করেন। তিনি আরো বলেন, আগামীতে ইনডোর গেইমের পাশাপাশি বিভিন্ন আউডডোর গেইমের উদ্যোগ গ্রহণ করা হবে। ক্যারামবোর্ড খেলার মাধ্যমে মাসব্যাপী প্রতিযোগিতা শুরু হয়। অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় ৯৯টি ইভেন্টে ৯টি গ্রুপে ৬০৪টি খেলায় ৩৩৪জন প্রকৌশলী, প্রকৌশলী গৃহিণী/স্বামী ও সন্তান অংশগ্রহণ করেন। তিনি নিয়মিতভাবে সকল প্রতিযোগীকে খেলায় অংশগ্রহণের আহ্বান জানান।

প্রকৌশলী আবুল বাশার এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিল সদস্য প্রকৌশলী এ.কে.এম. মামুনুল বাশরী, প্রকৌশলী মো. মেজবাহ উদ্দিন খালেদ, ইআরসি’র জেনারেল সেক্রেটারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, সিনিয়র প্রকৌশলী মো. মুজিবুর রহমান, প্রকৌশলী বিধান চন্দ্র দাস।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও