শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

মেধা বিকাশে সংস্কৃতিচর্চা প্রয়োজনঃ মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে সাংস্কৃতিক কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা একজন শিক্ষার্থীকে পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না; প্রয়োজন শিল্প, সাহিত্য, সংগীত, নাটক, আবৃত্তি, চিত্রকলা ও খেলাধুলার মতো সংস্কৃতি-আধারিত অভিজ্ঞতা।

- Advertisement -

বুধবার (১৭ ডিসেম্বর) কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ এবং গুনী শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টপিকাল টক ফেস্টিভালে লিডারবোর্ড এওয়ার্ড জেতায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের অভিনন্দন জানান মেয়র।

- Advertisement -shukee

বিদ্যালয়ের প্রধান শিক্ষিক তমিজ উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, সাবেক কাউন্সিলর আবদুল মালেক, অর্পনাচরণ বিদ্যালয়ের অধ্যক্ষ আবু তালেব মোহাম্মদ বেলাল, মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, রফিকুল আলম, মোবারেকা মোস্তারী রিফা, মনির আহম্মদ হোসেন, জাহানুর খান, বিপ্লব ভট্টাচার্য, নিকাশ ধর, লুৎফন্নেচ্ছা খানম, প্রশান্ত বড়ুয়াসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা-শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নৈতিকতা, শ্রদ্ধাবোধ এবং দলগত দক্ষতা বৃদ্ধি করে। এর মাধ্যমে তারা ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত হয়। তিনি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রধানকে বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রম সুসংগঠিত করা, বার্ষিক সাংস্কৃতিক উৎসব আয়োজন এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমান প্রজন্মকে মানবিক গুণাবলি ও সামাজিক মূল্যবোধে সমৃদ্ধ করতে হলে তাদের সামনে ইতিবাচক ও সৃজনশীল পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। চসিকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তিনি নগরীর সংস্কৃতি বিকাশের অগ্রণী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সর্বশেষ

এই বিভাগের আরও