শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিজস্ব প্রতিবেদক

চিত্রে নেই কোনো পরিবর্তন। ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভারতের জয়। সেটা হোক নারী-পুরুষের ছোট কিংবা বড়দের লড়াই। ফল একটাই ভারতের কাছে আত্মসমপর্ণ পাকিস্তানের।

- Advertisement -

সর্বশেষ ৯০ দিনের মধ্যে যেমন সব মিলিয়ে ৫ দেখায় সব কটিতেই ভারতের কাছে হেরেছে পাকিস্তান। যার শেষ হারটি আজ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দেখেছে। ভারতের যুবাদের কাছে ৯০ রানে হেরেছে। বিপরীতে দুবাইয়ের বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।

- Advertisement -shukee

গ্রুপ ‘এ’-তে দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে ভারত। ৪ পয়েন্ট নিয়ে তারা এখন শীর্ষে। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তাদের পরের স্থানে আছ যথাক্রমে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। এই দুই দলের মধ্যে যারা জিতবে তারাই ভারতের সঙ্গে শেষচারে সুযোগ পাবে।

দারুণ বোলিংয়ে ভারতকে ২৪০ রানে অলআউট করেছিল পাকিস্তানের যুবারা। তবে ৩টি করে উইকেট নেওয়া মোহাম্মদ সায়েম ও আব্দুল সুবহনের দুর্দান্ত বোলিংয়ের শেষটা হাসিময় করতে পারেননি দলের ব্যাটাররা। তাড়া করতে নেমে ১৫০ রানে অলআউট হয়েছে পাকিস্তান। এর মধ্যে ৭০ রানই করেছেন হুজাইফা আহসান। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ইনিংসটি সাজান ৯ চার ও ২ ছক্কায়।

ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন দীপেশ দেবেন্দ্রন ও কনিষ্ক চৌহান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে অ্যারন জর্জের ফিফটিতে ২৪০ রানের সংগ্রহ পায় ভারত। ১৫ রানের জন্য পাননি সেঞ্চুরি। জর্জ ৮৫ রানের ইনিংসটি সাজিয়েছেন ১২ চার ও ১ ছক্কায়। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেছেন কনিষ্ক। অন্যদিকে প্রথম ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকানো বিস্ময়বালক বৈভব সূর্যবংশী আজ ৫ রানের বেশি করতে পারেননি।

টসের মতো ম্যাচ শেষেও ভারত-পাকিস্তানের যুবারা হাত মেলাননি। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের আগে আইসিসি আহ্বান জানিয়েছিল, বড়দের মতো যেন ছোটরা না করেন। ‘রাজনীতিকে’ বাইরে রেখে দুই দলের খেলোয়াড়রা হাত মেলান। তবে আইসিসির ডাকে সাড়া দেননি ভারতের অধিনায়ক আয়ুশ মাহাত্রে। টস করার সময় পাকিস্তানের অধিনায়ক ফারহান ইউসুফের সঙ্গে হাত না মিলিয়ে চলে যান। পরে ম্যাচের শেষটাতেও সেই ধারাই অব্যাহত থাকল।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও