সাংবাদিক আনিস আলমগীরকে রাজধানীর মিন্টোরোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আজ রবিবার (১৪ডিসেম্বর) রাত ৮টার দিকে তাকে ধানমণ্ডি এলাকার একটি ব্যায়ামাগার থেকে নিয়ে আসা হয়।
- Advertisement -

এ ব্যাপারে জানতে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন করলে তারা সাড়া দেননি।
আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেয়ার বিষয়টি জানিয়ে অনেকেই ফেসবুকে পোস্ট দিয়েছেন। তাদের কেউ কেউ আনিস আলমগীরের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি তাদের জানিয়েছেন, ডিবি প্রধান কথা বলবেন জানিয়ে তাকে ওই ব্যায়ামাগার থেকে গোয়েন্দার একটি টিম তাকে নিয়ে আসে।

