মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

[the_ad id='15178']

শাকিবের মডেল হয়ে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের শুরুতেই ‘বর্ষা সুন্দরী অপরূপা’ খেতাবে ভূষিত হন প্রিয়াঙ্কা চৌধুরী। এরপর থেকেই মিডিয়াতে তার কাজের ব্যস্ততা একটু একটু করে বাড়তে থাকে। বিশেষ করে বিজ্ঞাপনচিত্রে মডেলিং করে বেশ সুনামের পাশাপাশি কাজের সংখ্যাও বেড়ে গেছে। ইতিমধ্যে বিশ^সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে তৌফিক অঙ্কুরের নির্দেশনায় ‘এসএমসি ড্রিংক ওয়াটার’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে বেশ সমাদৃত হয়েছেন। একই পরিচালকের নির্দেশনায় রূপচাঁদা তেল, ফ্রেশ চিনির বিজ্ঞাপনেও মডেল হিসেবে তাকে দেখা গেছে। তবে এবার ক্যারিয়ারের সেরা সাফল্য পাচ্ছেন সদ্য প্রচার শুরু ‘মেরিল পেট্রোলিয়াম জেলি’র বিজ্ঞাপনে। এতে তিনি মডেল হয়েছেন ঢালিউড তারকা শাকিব খানের সঙ্গে। বিজ্ঞাপনটিতে শাকিব খানকে কয়েকটি গেটআপে দেখা গেছে; যা রীতিমতো বিস্ময়কর।

- Advertisement -

চারদিকে এই বিজ্ঞাপন নিয়েই এখন চলছে জোর আলোচনায়। বাংলাদেশের সব কটি টিভি চ্যানেলে, অনলাইন প্ল্যাটফর্মে একটু পরপরই প্রচার হচ্ছে বিজ্ঞাপনটি। যার দরুন, দেশের বাইরেও বেশ সাড়া পড়েছে। এখানে  শাকিব খানের সঙ্গে বৃদ্ধ বয়সের সিকোয়েন্সে প্রিয়াঙ্কার পারফর্মও চলে এসেছে আলোচনায়। সহকর্মী ও শুভাকাক্সক্ষীরাও তাকে অভিনন্দন জানাচ্ছেন। আদনান আল রাজীব নির্মিত এই বিজ্ঞাপনটিতে শাকিব খান প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলেন, ‘মা বলো তো নম্বর ওয়ান কী?’ জবাবে প্রিয়াঙ্কা চৌধুরী বলেন, ‘ভিটামিন সি, ভিটামিন সি’। এই দৃশ্যটিই যেন প্রিয়াঙ্কার মডেল হিসেবে ক্যারিয়ার আরও একধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে গেল। কারণ ইন্ডাস্ট্রিতে শাকিব খানের সঙ্গে কাজ করাটাও যেন সবার জন্য সৌভাগ্যের।

- Advertisement -shukee

প্রিয়াঙ্কা চৌধুরী বলেন, ‘এ আমার সত্যিই পরম সৌভাগ্য যে আমি শাকিব ভাইয়ার সঙ্গে কাজ করতে পেরেছি। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো। বিজ্ঞাপনটি নির্মাণের ক্ষেত্রে সবকিছুই শতভাগ পারফেক্ট ছিল। আমি ভীষণ নার্ভাস ছিলাম, নতুন হিসেবে শাকিব ভাইয়ার সঙ্গে কাজ করলেও তিনি ভীষণ সহযোগিতা করেছেন, খুব সুন্দর মনের একজন মানুষ তিনি। আমি সত্যিই ভীষণ আপ্লুত। এই বিজ্ঞাপন আমার ক্যারিয়ারের মাইলফলক হিসেবে কাজ করবে বলেই আমার বিশ্বাস।’

 

সর্বশেষ

Shukhee wins SDG Brand Champion Awards 2026

এই বিভাগের আরও