বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে বাস–ট্রাক ভয়াবহ সংঘর্ষে ৫যাত্রীর মৃত্যু, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নারীসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এতে  কমবেশি  অন্তত ৩০ জনের মতো আহত হয়েছেন ।

- Advertisement -

রবিবার (১৬নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বটতল এলাকায় ঘটে এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর (তদন্ত) মো. আলমগীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে  বলেন , সড়ক দুর্ঘটনায় আহত-নিহতদের  দ্রুত উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

- Advertisement -shukee

নিহতদের মধ্যে তাৎক্ষণিক দুই জনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন- চট্টগ্রাম ইয়াং ওয়ান গার্মেন্টেসের কর্মী কুমিল্লার বাসিন্দা এর পুত্র মো. শাহ আলম (৫৫) ও ফেনী ছাগল নাইয়ার বাসিন্দা পুলিশ সদস্য মো কামাল (৪৫)। তবে শাহ আলম বর্তমানে চট্টগ্রামের পোর্ট কলোনিতে বসবাস করেন।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও কুমিরা হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। এসময় ৪ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ২১ জনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত ২০ জনের মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জাকির রাব্বানি জানান, চট্টগ্রাম মুখী সিডিএম পরিবহনের একটি বাস মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের সাথে প্রচণ্ডভাবে ধাক্কা লাগে। ধাক্কায় সিডিএম পরিবহনের বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে সড়কের পাশে খাদে ছিটকে পড়ে।

সর্বশেষ

এই বিভাগের আরও