শনিবার, ২০ জুন ২০২৬

[the_ad id='15178']

“প্রতিটি আঞ্চলিক ভাষায় স্বাস্থ্যসেবা” ক্যাম্পেইনের জন্য সুখী জয় করলো কমওয়ার্ড ২০২৫

নিজস্ব প্রতিবেদক

গত মাতৃভাষা দিবসে প্রকাশিত “প্রতিটি উপভাষায় স্বাস্থ্যসেবা” ক্যাম্পেইনের জন্য “স্বল্প বাজেট” ক্যাটাগরিতে সম্মানজনক কমওয়ার্ড ২০২৫ অর্জন করেছে সুখী। এই স্বীকৃতি প্রমাণ করে যে, ভাষা বা পটভূমি নির্বিশেষে সবার জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে সুখী কতটা অঙ্গীকারবদ্ধ।

- Advertisement -

পুরস্কারপ্রাপ্ত এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য ছিল, দেশের বিভিন্ন গ্রামীণ অঞ্চলে ব্যবহৃত প্রতিটি আঞ্চলিক ভাষায় জরুরি স্বাস্থ্যসেবা ও তথ্য পৌঁছে দেয়া- যাতে ভাষার কারণে কেউ স্বাস্থ্যসেবা বঞ্চিত না থাকে। এই অর্জনের মূলে রয়েছে সুখী সেবা কেন্দ্র। এই উদ্যোগের মাধ্যমে দেশের দুর্গম এলাকার অসংখ্য মানুষের কাছে সুখী পৌঁছে গেছে।

- Advertisement -shukee

সুখী বিশ্বাস করে, স্বাস্থ্যসেবা সবার মৌলিক অধিকার এবং সুখী সেবা কেন্দ্র আরও দূর দূরান্তে পৌঁছে গিয়ে আরও বেশি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবে। সুখীর পক্ষ থেকে সবাইকে সঙ্গে নিয়ে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করার যাত্রা এগিয়ে নেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। প্রকল্পটির মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকার মানুষদের সঙ্গে তাদের আঞ্চলিক ভাষায় ডাক্তারের সাথে যোগাযোগ করতে পেরেছেন। তাদের সাহায্য করেছেন সুখী সেবা কেন্দ্রের “সুখী অ্যাম্বাসেডর”। ফলে স্থানীয় মানুষের মাঝে সুখীর প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পেয়েছে।

প্রাপ্ত সম্মাননার বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়-এই অর্জন সেই সব পরিবার ও মানুষের, যারা এখন সহজ ভাষায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছেন এবং এর মাধ্যমে বাস্তব উপকার পাচ্ছেন। আপনাদের অব্যাহত সমর্থন সুখী সেবা কেন্দ্র আরও বিস্তৃত করতে সহায়তা করবে- আরও মানুষের কাছে পৌঁছাতে, আরও জীবন রক্ষা করতে এবং একটি সুস্থ, নির্ভরযোগ্য ভবিষ্যৎ গড়ে তুলবে।

সর্বশেষ

এই বিভাগের আরও