শনিবার, ১৪ মার্চ ২০২৬

জয়ার সেই সিনেমা দেখা যাবে এবার ওটিটিতে

নিজস্ব প্রতিবেদক

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এবং পশ্চিমবঙ্গে তার আলোচিত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’। সিনেমাটি এবার ওটিটি প্ল্যাটফরমেও মুক্তি পাচ্ছে।

- Advertisement -

প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখার্জি। গত ১লা আগস্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর এবার সিনেমাটি ঘরে বসে দেখার সুযোগ পাচ্ছেন দর্শক।

- Advertisement -shukee

আগামী ১৪ই নভেম্বর থেকে ওটিটি প্ল্যাটফরম হইচই-এ দেখা যাবে সিনেমাটি। ‘পুতুলনাচের ইতিকথা’য় কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার সঙ্গে শশী ও কুমুদের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন যথাক্রমে ওপার বাংলার আবীর চ্যাটার্জি ও পরমব্রত চ্যাটার্জি।

এদিকে, ২ নভেম্বর দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেয়েছে জয়া অভিনীত ফেরেশতে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির নির্মাতা ইরানের মুর্তজা অতাশ জমজম।

সিনেমাটিতে জয়া ছাড়াও আরও আছেন সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী প্রমুখ। গত ১৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ফেরেশতে।

প্রসঙ্গত, অভিনয় আর সৌন্দর্যের দারুণ মিশেলে খানিক ব্যতিক্রমই অভিনেত্রী জয়া। দুই বাংলা মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৫টি সিনেমা মুক্তি পেয়েছে এ তারকার। ছবিগুলোতে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপনা করেছেন তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও