বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিন ছিল শুক্রবার। ৫৪ বছর পূর্ণ করেছেন এই নন্দিত নায়িকা, যিনি অভিনয় দিয়ে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছেন ৩৬ বছর ধরে।শুক্রবার (৭ নভেম্বর) কলকাতা পুলিশ হাসপাতালে রোগীদের সাথে জন্মদিন উদযাপন করেছে ঋতুপর্ণা।
১৯৭১ সালে কলকাতায় জন্মগ্রহণ করা ঋতুপর্ণা নব্বইয়ের দশকে রুপালি পর্দায় পা রাখেন এবং তারপর থেকেই তার নাম হয়ে ওঠে বাংলা চলচ্চিত্রের এক অবিচ্ছেদ্য অংশ। সময় যতই পেরিয়েছে, ততই তার সৌন্দর্য, অভিনয় এবং ব্যক্তিত্বে যেন নতুন দীপ্তি এসেছে। মাধুর্য, গভীরতা এবং শিল্পবোধের মেলবন্ধন ঘটিয়ে তিনি মুগ্ধ করেছেন চলচ্চিত্র-প্রেমীদের।

একজন সাধারণ নায়িকা হিসেবে নয়, ঋতুপর্ণা আমাদের কাছে একটি চিত্রকল্প, এক জীবন্ত কবিতা- যার প্রতিটি চরিত্রে জীবন্ত হয়ে ওঠে নারীর বহুমুখী রূপ। একদিকে মধুর, অন্যদিকে তীব্র, তার অভিনয়ের প্রতিটি স্তরে থাকে এক ভিন্ন ধরনের শক্তি ও অনুভূতি। পঞ্চাশ পেরিয়ে আজও তিনি একইভাবে মুগ্ধ করেন দর্শকদের।
যতই সময় এগিয়ে যাক, ঋতুপর্ণার জায়গা যেন আরও শক্তিশালী হয়েছে বাংলা এবং হিন্দি চলচ্চিত্রে। নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে তিনি এক আলাদা জায়গায় দাঁড়িয়ে আছেন। গ্ল্যামারের পাশাপাশি তার অভিনয়ে রয়েছে সেই নস্টালজিয়া, যা বাংলা সিনেমার সোনালি দিনের স্মৃতি ফিরিয়ে আনে।
ঋতুপর্ণার অভিনয়ের জন্য আজও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি অনন্য অধ্যায় হয়ে থাকবে তার নাম। ভবিষ্যতে আরও আলো ছড়াবেন তিনি, এটাই তার অনুরাগীদের প্রত্যাশা।

