শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

চবির শিক্ষক হিসেবে রাহাতুল আলমের যোগদান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করলেন সীতাকুণ্ডের কৃতি সন্তান এস. এম. রাহাতুল আলম। নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপ অতিক্রম করে গত ০৫ অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে প্রভাষক পদে যোগদান করেন।

- Advertisement -

এস. এম. রাহাতুল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে ২০১৩-২০১৪ সেশনে বি এস.সি (অনার্স) এবং ২০১৭-২০১৮ সেশনে মাস্টার্স (থিসিস), জিপিএ ৩.৯৫ পয়েন্ট পেয়ে প্রথম শ্রেণীতে প্রথমস্থান লাভ করেন।

- Advertisement -shukee

মেধাবী রাহাতুল সীতাকুণ্ডের মুরাদপুর শহীদ ক্যাপ্টেন শামসুল হুদা উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি এবং সীতাকুণ্ড ডিগ্রি কলেজ থেকে ২০১২ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন।

কর্মজীবনে এস. এম.  রাহাতুল আলম বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জম কাপ্তাই এ রসায়ন বিষয়ে অসামরিক প্রশিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট – NITER এ টেকনিক্যাল অফিসার, ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে রসায়ন ল্যাব অফিসার এবং ভাটিয়ারী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের রসায়ন বিষয়ের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন।

রাহাত মুরাদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বদিউর রহমান সারেং বাড়ির এস. এম. খোরশেদ আলম ও লায়লা আরজুমান আরার প্রথম সন্তান।

সর্বশেষ

এই বিভাগের আরও