শনিবার, ১১ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে জাহাঙ্গীরমুক্ত দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের ২৪বছরের লুটপাটকারী, দুর্নীতিবাজ অর্থ আত্মসাৎকারী জাহাঙ্গীর চৌধুরী ও তার সহযোগীদের দুর্নীতি ও নির্যাতন অবসানের বর্ষপূর্তিতে হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা কর্মচারিরা আজ (৫ অক্টোবর) দিনটি আনন্দঘন পরিবেশে উদযাপন করেন। এসময় হাসপাতালের সকল চিকিৎসক কর্মকর্তা-কর্মচারির মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। গত বছরের এদিনে এ হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা-কর্মচারিদের তোপের মুখে দুর্নীতিবাজ জাহাঙ্গীর চৌধুরী ও তার কার্যকরী কমিটির ২৪ বছরের কুশাসনের অবসান ঘটে।

- Advertisement -

কর্মকর্তা-করমচারিদের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমকে বলা হয়, নিয়ম বর্হিভূতভাবে জাহাঙ্গীর চৌধুরী তার ৪৬জন আত্মীয়স্বজনকে নিয়োগ দেয়। গুরুত্বপূরণ প্রশাসনিক পদে বসায় তার দুই ভাতিজাকে। তাদের অত্যাচার নিপীড়নে হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা কর্মচারিরা অতিষ্ঠ ছিলেন। গত বছরের ৫ অক্টোবরে এ অন্যায়-অত্যাচারের প্রতিবাদে চিকিৎসক-কর্মকর্তা কর্মচারিরা বিক্ষোভ প্রদর্শন করে তাদের পদত্যাগ দাবী করে। আন্দোলনের এক পর্যায়ে এসব দাবী এক দফাতে রূপ নেয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে দুর্নীতিবাজ ওই কর্মকর্তারা সেদিন পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন। নানান ঘাত-প্রতিঘাতের পর এ প্রতিষ্ঠানে বর্তমানে তত্ত্বাবধায়ক কমিটি দায়িত্ব পালন করছে।

- Advertisement -shukee

১৬জুন ২০২৫ তারিখে চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো ফরিদুল আলম স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয় সমাজসেবা অধিদপ্তরাধীন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি (রেজি নম্বর৬৯৫/৭৬। এর বৈধ কোনো কার্যকরী কমিটি না থাকায় সমাজসেবা অধিদপ্তরের স্মারক নম্বর ৪১০১০০০০.০৪৬২৭,০০২৫ ২২৪৭৭ তারিখ: ০৪.০৬.২০২৫ খ্রিস্টাব্দ মূলে জারিকৃত নির্দেশনার আলোকে দ্বেলাদেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ। অধ্যাদেশ ১৯৬১ এর যারা ৯ এর উপধারা (২) অনুসারে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হককে আহবায়ক, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক উর্বশী দেওয়ানকে সদস্য-সচিব ও চট্টগ্রাম ডেপুটি সিভিল সার্জন ডা. তৌহিদুল আনোয়ার সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন এবং চট্টগ্রাম শহর সমাজেসেবা কার্যালয়-৩ এর সমাজসেবা অফিসার আশরাফ উদ্দিনকে সদস্য করে পাঁচ সদস্যবিশিষ্ট তত্ত্বাবধায়ক কমিটি গঠন করা হয়। গত ২২ জুন থেকে নবগঠিত তত্ত্বাবধায়ক কমিটি হাসপাতালের কার্যক্রম পরিচালনা করে আসছে। চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সুষ্ঠু, স্বচ্ছ ও নিরেপক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্যে বর্তমানে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদকরণ সংক্রান্ত কার্যক্রম চলছে।

উল্লেখ্য, ১৯৭৮ সালে স্থাপিত চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি কর্তৃক পরিচালিত এ হাসপাতাটি দুর্নীতিবাজ জাহাঙ্গীর চৌধুরীর রাহুগ্রাসে পড়ে মাথা তুলে দাঁড়াতে পারেনি। জাহাঙ্গীর চৌধুরী নিজের সুবিধামতো অবৈধভাবে হাসপাতালের গঠনতন্ত্র পরিবর্তন করে ২০০২ সাল থেকে সাধারণ সম্পাদক ও সভাপতির পদে বহাল থেকে একক সিদ্ধান্তে সকল কার্যক্রম পরিচালনা করেছেন। হাসপাতাল তহবিলের টাকায় তিনি হাজার হাজার  আজীবন সদসা করে নিজের ভোটব্যাংক সমৃদ্ধ করার মাধ্যমে অন্যদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ অবরুদ্ধ করে রেখেছেন। সংবাদকর্মী, সন্ত্রাসীবাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনের সকলকে ম্যানেজ করে তিনি প্রায় দুযুগ ধরে হাসপাতালকে দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছিলেন। চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তর ও স্বাস্থ্যমন্ত্রণালয়ের তদন্তে প্রমাণিত দুর্নীতিবাজ, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের স্বঘোষিত মা বাপ, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটির অননুমোদিত ও বহিষ্কৃত সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর দুর্নীতি প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তর সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর কমিটিকে বহিষ্কার করে।

সর্বশেষ

এই বিভাগের আরও