সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হতে যাচ্ছে বিশ্ব পর্যটন দিবস

পর্যটন শিল্পের বিকাশে মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেঃ সংবাদ সম্মেলনে হাকিম আলী

নিজস্ব প্রতিবেদক

‘পর্যটন ও টেকসই রূপান্তর’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হতে যাচ্ছে বিশ্ব পর্যটন দিবস।

- Advertisement -

বিশ্ব পর্যটন দিবস পালনকে অধিকতর কার্যকর ও অর্থবহ করতে চট্টগ্রাম নগরীর অভিজাত হোটেল ব্যবসার পথিকৃৎ ‘হোটেল আগ্রাবাদ’ এর আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

- Advertisement -shukee

হোটেলটির মিনি কনফারেসন্স রুমে দুপুর ১২টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানকালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাকিম আলী বলেন, দেশের পর্যটন স্পটগুলোকে দেশি ও বিদেশী পর্যটকদের কাছে আকর্ষনীয়ভাবে তুলে ধরতে মিডিয়াকে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হতে হবে। পাহাড়, নদী, হাওর, বিল ও সমুদ্রের পরতে পরতে লুকিয়ে আছে অনেক জানা অজানা রহস্যময় সৌন্দর্য। দেশের জেলায় জেলায় রয়েছে অসংখ্য আবিস্কৃত ও অনাবিস্কৃত পুরাকীর্তি ও প্রাচীন নিদর্শন। রয়েছে বৈচিত্রময় সামাজিক ও ধর্মীয় সংস্কৃতির ঐতিহ্য। এশিয়ার দেশগুলোর দিকেও যদি তাকাই আমরা দেখি, নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপের মত দেশগুলো পর্যটন শিল্পের উপর ভর করে তাদের অর্থনীতিকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। সৌন্দর্য পিয়াসী ও অনুসন্ধিৎসু পর্যটকদের আমাদের পর্যটনকে পরিকল্পিতভাবে সাজাতে পারলে এবং যতায়াত, বিশ্রাম, খাওয়ার সুবন্দোবস্ত করতে পারলে আমাদের দেশের পর্যটন শিল্পও বৈদেশিক মুদ্রা অর্জনে এবং শক্তিশালী অর্থনীতি গড়তে অনবদ্য অবদান রাখতে পারবে। তিনি আরো বলেন, চট্টগ্রামকে প্রকৃতি আপন হাতে সাজিয়ে দিয়েছেন। এখানে পাহাড়, সমতল, সমুদ্র, নদীর অপূর্ব সম্মিলন। প্রাকৃতিকভাবেই এখানে বন্দর ও ছোট বড় অনেক সমুদ্র সৈকত। অথচ চট্টগ্রামকে বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করার তেমন উদ্যোগ আমরা দেখছিনা। হোটেল আগ্রাবাদ চট্টগ্রামের ঐতিহ্য। আর্থিক লোকসান হলেও চট্টগ্রামের ঐতিহ্য বাঁচাতে আমরা এটাকে বাঁচিয়ে রেখেছি।

তিনি সাংবাদিকদের অনুরোধ করে বলেন, দেশের পর্যটনকে ভ্রমণ পিপাসুদের কাছে তথ্য সরবরাহ ও আকর্ষণীয় করতে সকল প্রকার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ারকে বিশেষ কর্নার রেখে এবং নিয়মিত ভ্রমণ ম্যাগাজিন করে প্রচার প্রসারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হোটেলের নিবাহী পরিচালক সাইফুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক হাসানুল  ইসলাম, রুম ডিভিশন ম্যানেজার এম রায়হান কাইছার, হেড অব সেলস সঞ্জয় ভৌমিকসহ প্রমুখ কর্মকর্তাবৃন্দ

সর্বশেষ

এই বিভাগের আরও