শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

২১০ কেজি ভার তুলে রেকর্ড গড়লেন মাবিয়া আক্তার

নিজস্ব প্রতিবেদক

এসএ গেমসের স্বর্ণজয়ী তারকা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত আবারও ইতিহাস গড়লেন। জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় তিনি তুললেন সর্বোচ্চ ২১০ কেজি ভার। যা দেশের নারী ভারোত্তোলনে নতুন রেকর্ড।

- Advertisement -

বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ৪১তম পুরুষ এবং ১৮তম মহিলা জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতাতে মাবিয়া স্ন্যাচে তুলেছেন ৯২ কেজি। আর ক্লিন অ্যান্ড জার্কে তুলেছেন ১১৮ কেজি। দুই মিলে মোট ২১০ কেজি। যা আগের নিজের রেকর্ড ভেঙে নতুন উচ্চতা ছুঁয়েছে। এ কৃতিত্বের জন্য তিনি পেয়েছেন সেরা নারী ভারোত্তোলক পুরস্কার।

- Advertisement -shukee

নিজের রেকর্ড ভাঙার পর মাবিয়া বলেন, আজ যে ভার তুলেছি, এটা আমার ক্যারিয়ারের সেরা এবং বাংলাদেশেরও সেরা। এর আগে আমি ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ কেজি ও স্ন্যাচে ৮৯ কেজি তুলেছিলাম। আজ সব মিলিয়ে পাঁচ কেজি বেড়েছে।

বাংলাদেশে নারীদের ভারোত্তোলনে মাবিয়ার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তাই তিনি নিজেকেই প্রতিদ্বন্দ্বী মনে করেন। তার লক্ষ্য আরও বড় রেকর্ড গড়া। মাবিয়ার ভাষায়,আমি প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যেতে চাই। এমন রেকর্ড গড়তে চাই যেন মানুষ অনেকদিন আমাকে মনে রাখে।

চলতি বছরের শুরুতে ভারোত্তোলক প্রান্তকে বিয়ে করেন মাবিয়া। সাধারণত বিয়ের পর খেলোয়াড়দের পারফরম্যান্স কমে গেলেও মাবিয়া প্রমাণ করেছেন উল্টোটা। তিনি বলেন,আমার স্বামীও একজন ভারোত্তোলক। তার ও পরিবারের সহায়তা পেয়েছি অনেক, এজন্যই এমন রেকর্ড ধরে রাখতে পারছি।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও