সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের আওতাধীন কাপ্তাই উপ-কেন্দ্রের কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের আওতাধীন কাপ্তাই উপ-কেন্দ্রের পূর্বেকার কমিটি পদত্যাগ করায় এক সাধারণ সভা শনিবার ( ২০ সেপ্টেম্বর) বিকালে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম।

- Advertisement -

সাধারণ সভায় কাপ্তাই  জল বিদ্যুৎ কেন্দ্র, সুইডেন বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউট, পিডিবি, এলজিইডি, পিডব্লিউডি, কর্ণফুলী পেপার মিলস এ কর্মরত ঊর্ধ্বতন প্রকৌশলীবৃন্দসহ সাধারণ প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -shukee

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. নুরুল আলম ও সম্মানী সহকারী প্রকৌশলী মো. বখতিয়ার হোসেন।

প্রকৌশলী মোহাম্মদ আহসান হাবীব চৌধুরী এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিপিডিবি’র নির্বাহী প্রকৌশলী ও কাপ্তাই উপকেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মাহমুদ হাসান, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইনস্ট্রাক্টর ও কাপ্তাই উপ-কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী রহমত উল্লা, কাপ্তাই হাইড্রো পাওয়ার স্টেশন এর উপ-ব্যবস্থাপক ও কাপ্তাই উপ-কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী মো. সাইফুর রহমান, প্রকৌশলী সুফি আলম, প্রকৌশলী মোঃ রেজাউল করিম, প্রকৌশলী তারেক রহমান।

আলোচকগণ সাধারণ সভায় কাপ্তাই উপকেন্দ্রের কার্যক্রম সুচারুভাবে পরিচালনার বিষয়ে একটি কমিটি গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।

সভায় কাপ্তাই উপকেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন বিষয়ে প্রকৌশলী মোহাম্মদ আহসান হাবীব চৌধুরী, এম-৪২৭৯৫ প্রস্তাবনা উপস্থাপন করেন এবং প্রকৌশলী মো. কামরুল হাসান, এম-৪৯৬১৮ প্রস্তাবিত কমিটিকে সমর্থন করেন। সভায় উপস্থিত প্রকৌশলীগণ সর্বসম্মতিক্রমে উক্ত কমিটি অনুমোদন করেন।

কক্সবাজার উপ-কেন্দ্রের নির্বাহী কমিটি:

চেয়ারম্যান-প্রকৌশলী মাহমুদ হাসান, এম-১৭৭২০, ভাইস চেয়ারম্যান- প্রকৌশলী রহমত উল্লা, এম-১৫৩৯৭ ও সম্পাদক- প্রকৌশলী মো. সাইফুর রহমান, এম-১৮৯১৮।

এছাড়া উপ-কেন্দ্রের সদস্যবৃন্দের মধ্যে থেকে ০৫ জন কাউন্সিল সদস্য যথাক্রমে- ১। প্রকৌশলী মোঃ সুফি আলম, এফ-১২১১৩, ২। প্রকৌশলী মঈদুল ইসলাম, এম-১৭৭৮৪, ৩। প্রকৌশলী আবদুল আলী, এম-৩৬৫৭৯ ৪। প্রকৌশলী মোঃ এরকিয়ারেম চৌধুরী ইমন, এম-৪৯১৬৬ ও ৫। প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল, এম-২৬৪৫৪।

সমাপনী বক্তব্যে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের আওতাভুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকেন্দ্র হিসেবে কাপ্তাই উপকেন্দ্রের নতুন কমিটিকে অভিনন্দন জানান ও ফুল দিয়ে বরণ করে নেন। কাপ্তাই উপকেন্দ্রকে প্রকৌশলীদের দ্বিতীয় নিবাস হিসাবে গড়ে তোলা এবং প্রকৌশলীদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন বৃদ্ধিতে সকল প্রকৌশলীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়াও তিনি কাপ্তাইয়ের আর্থসামাজিক উন্নয়ন, পাহাড়বেষ্টিত প্রাকৃতিক সম্পদ আহরণের মাধ্যমে জাতীয় প্রবৃদ্ধি অর্জনে সহায়তা, আন্তর্জাতিক মানের প্রাকৃতিক পাহাড়ী নগরী হিসেবে গড়ে তোলা, প্রকৌশলীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে আইইবি, কাপ্তাই উপকেন্দ্রের নতুন কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তিনি কাপ্তাই উপকেন্দ্রে বিভিন্ন কর্মসূচি প্রণয়নে আইইবি, চট্টগ্রাম কেন্দ্র থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ^াস প্রদান করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও