মঙ্গলবার, ৫ মে ২০২৬

[the_ad id='15178']

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চলতি বছরে একদিনে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন।

- Advertisement -

রোববার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

- Advertisement -shukee

এতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৩৭ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৬৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৪৭, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৭৭, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশন বাদে) ২৮, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশন বাদে) ২২, খুলনা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৫২, রংপুর বিভাগে (সিটি করপোরেশন বাদে) তিন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৯ জন ভর্তি হয়েছে।

 

সর্বশেষ

এই বিভাগের আরও