সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

রোটারি সাগরিকা’র  চব্বিশতম অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সাগরিকা রোটারি ক্লাব দেশব্যাপী জনসেবা কর্মকাণ্ডের চব্বিশ বছর অতিক্রম করেছে। শনিবার (২০সেপ্টেম্বর) নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় ২৫-২৬ রোটাবর্ষের  নতুন কমিটির অভিষেকের মাধ্যমে জনসেবাকর্মের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়।

- Advertisement -

প্রোগ্রাম চেয়ারম্যান ও আইপিপি আরিফ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানবকল্যাণ কর্মকাণ্ডে উদ্দীপনামূলক বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.ইয়াহিয়া আখতার।

- Advertisement -shukee

সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের অবহেলিত বঞ্চিত পীড়িত মানুষের প্রতি আরো সদয় হওয়ার জন্য  ক্লাব সদস্যদের জোড়ালো আহ্বান জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর ড.মো.তৈয়ব চৌধুরী।

ইপিপি আরিফ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অভিষিক্ত সভাপতি রোকসানা আক্তারকে সভাপতির কলার পরিধানের পর তিনি নতুন বোর্ডকে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে বিগত বর্ষে অনুষ্ঠিত সেবাকর্মের আলোচনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন  বিগত ক্লাব সেক্রেটারি উৎপল বড়ুয়া। তৎসময়ে জনসেবামূলক কর্মসূচিগুলোতে শতভাগ উপস্থিতির জন্য ক্লাবের ৭ জন রোটারিয়ানকে বিশেষ সম্মাননা জানানো হয়। তারা হলেন ড. মো. তৈয়ব চৌধুরী, রেজাউল করিম চৌধুরী, মো. মনিরুজ্জামান, খন রঞ্জন রায়, নুর মোহাম্মদ চৌধুরী, আজিজুল হক।

সাগরিকা রোটারির ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত পিডিজি খায়রুল আলম,কুমিল্লা থেকে আগত পিডিজি দিল নাশিন মহসিন, পিডিজি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, এস কে আজিম পিন্টু।

ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন রেজাউল করিম চৌধুরী,মনিরুজ্জামান, পিপি খন রঞ্জন রায়, আজিজুল হক,অ্যাডভোকেট আসাদুজ্জামান, আজিজুল ইসলাম বাবুল প্রমুখ।

অনুষ্ঠানে শারীরিকভাবে চ্যালেঞ্জ একজন মহিলা ও একজন পুরুষকে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে সেলাই মেশিন হস্তান্তর করা হয়।

পরে উপস্থিত নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্লাবসদস্য ও পরিবারের সদস্যদের সম্মানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আকর্ষণীয় রেফেল ড্র ও ফেলোশিপ ডিনারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও