গতকাল (১৯ সেপ্টেম্বর) বিকেলে জমকালো আয়োজনের মাধ্যমে পতেঙ্গায় এসবিকে কমপ্লেক্সে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে রোটারি ফুটবল ফেস্ট টুর্নামেন্টের শুভ সূচনা হয়। প্রতিটি ম্যাচের সময়সীমা ছিল ৩০ মিনিট। রোটারিয়ানদের পাশাপাশি ছোট্ট রোটা কিডসরাও উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। শুরু থেকে শেষ পর্যন্ত সকল দল দায়িত্বশীলতা ও খেলোয়াড়সুলভ মানসিকতার পরিচয় দিয়েছেন- যা আয়োজনকে করেছে আরও প্রাণবন্ত ও সফল। এ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ানের মুকুট অর্জন করে রোটারি ক্লাব অব অ্যান্সিয়েন্ট চিটাগং এবং রানার্স আপ হয় রোটারি ক্লাব অব অ্যাঙ্কর সিটি চিটাগং।
প্রতিযোগিতায় অংশশগ্রহণকারী ক্লাবগুলো- রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিম, রোটারি ক্লাব অব অ্যান্সিয়েন্ট চিটাগং,রোটারি ক্লাব অব অ্যাঙ্কর সিটি চিটাগং,রোটারি ক্লাব অব চিটাগং পিস, রোটারি ক্লাব অব চিটাগং ডাউনটাউন, রোটারি ক্লাব অব চিটাগং রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগং নর্থ, রোটারি ক্লাব অব চিটাগং অ্যারিস্টোক্রেট, রোটারি ক্লাব অব চিটাগং সাউথ ও রোটারি ক্লাব অব চিটাগং মেরিনসিটি।

আয়োজক কমিটির সদস্যদের উপস্থিত ছিলেন রোটারিয়ান এম এ আবু তাইয়্যেব, রোটারিয়ান মিনহাজ উদ্দিন আহমেদ,রোটারিয়ান কাজী হাসানুজ্জামান শান্টু, রোটারিয়ান পঙ্কজ বিশ্বাস, রোটারিয়ান ফজলে রাব্বি সিনান, রোটারিয়ান মুবিন কাইফ, রোটারিয়ান শাহরিয়ার কবির, রোটারিয়ান মোহাম্মদ আলী মিয়া,রোটারিয়ান অ্যাডভোকেট শওকত আউয়াল চৌধুরী, রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ নাজমুল হক, রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ মহসিন উদ্দিন প্রমুখ।


