শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে গেমম্যানিয়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিজনেস স্পোর্টস ক্লাবের উদ্যোগে ৫ দিনের ‘ইন্ট্রা ডিপার্টমেন্ট গেমম্যানিয়া (সিজন-১)’ সম্পন্ন হয়েছে।

- Advertisement -

এই ক্রীড়া প্রতিযোগিতায় টেবিল টেনিসে স্মাশ স্কোয়াড (ব্যাচ ৪৭) চ্যাম্পিয়ন ও ব্ল্যাক হক (ব্যাচ ৪৭) রানার আপ, চেস খেলায় রাহুল কাদের (ব্যাচ ৪৭) চ্যাম্পিয়ন ও সামিয়ুল হক (ব্যাচ ৪৫) রানার আপ, লুডু খেলায় হোমিজ (ব্যাচ ৪৩) চ্যাম্পিয়ন ও এমকে (ব্যাচ ৪৩) রানার আপ, ক্যারাম খেলায় পকেট লিজেন্ড (ব্যাচ ৪৫) চ্যাম্পিয়ন ও  ফ্লেইমস (ব্যাচ ৪৪) রানার আপ, রুবিক’স কিউবে ফামিয়া (ব্যাচ ৪৮) চ্যাম্পিয়ন ও তিশা চৌধুরী (ব্যাচ ৪৭) রানার আপ, পিইউবিজি খেলায় এয়ার সান এসপোর্টস (ব্যাচ ৪৭) চ্যাম্পিয়ন হয়। ই-ফুটবল প্রতিযোগিতায় রিফাত বিন রশিদ (ব্যাচ ৫০) চ্যাম্পিয়ন ও তানভির আহমেদ (ব্যাচ ৪৪) রানার আপ হয়। আউটডোর ইভেন্ট অর্থাৎ ক্রিকেট খেলায় গ্লাডিটোরস (ব্যাচ ৩৯) চ্যাম্পিয়ন ও স্পারটোনস (ব্যাচ ৪৯) রানার আপ হয়।

- Advertisement -shukee

বুধবার (১৭ সেপ্টেম্বর ) বিকেল ৫টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সম্মানিত অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন এম. মঈনুল হক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী। স্বাগত বক্তা ছিলেন বিজনেস স্পোর্টস ক্লাবের কনভেনার স্টিভ অস্কার ডি’ রোজারিও।

প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন বলেন, খেলায় হার-জিত থাকবে। কেউ হারুক, কেউ জিতুক, তারপরও সবার মধ্যে বন্ধন থাকবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে এই সৌন্দর্য শুধু চট্টগ্রাম শহর নয়, পুরো বাংলাদেশকে আমরা দেখাবো। তিনি গেমম্যানিয়ায় অংশগ্রহণকারীদেরকে খেলোয়াড়দের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন এবং খেলার পূর্বপ্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন। সম্মানিত অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বিশ্ববিদ্যালয় শুধু পড়ালেখার জন্য নয়, এক্সট্রা কারিকুলার এক্টিভিটিসের জন্যও বটে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি শিল্প-সাহিত্য-সংস্কৃতিচর্চা, খেলাধুলা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সবই হচ্ছে, সবসময় হবে। এই বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের যোগ্য করে গড়ে তোলে। বিশেষ অতিথি সহযোগী ডিন এম. মঈনুল হক বলেন, কারিকুলামের লার্নিং অবজেক্টিভ কীভাবে খেলাধুলার মাধ্যমে করা যায়, তার উদাহরণ এই গেমম্যানিয়া।

বিশেষ অতিথি প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য সহায়ক।

অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন

 

সর্বশেষ

এই বিভাগের আরও