সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

রোটারি ক্লাব চিটাগং সুপ্রিমের নিয়মিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আজ (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিমের ৯৩তম নিয়মিত সভা ক্লাব সভাপতি রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ আলী মিয়ার সভাপতিত্বে চিটাগং ক্লাবের গেস্ট হাউজের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

আইপিপি রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ নাজমুল হকের কোরআন তেলাওয়াত ও রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফের রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে শুরু হওয়া এ সভায় রোটারি ক্লাব চিটাগং সুপ্রিমের অভিষেক অনুষ্ঠান ও ক্লাবের বিভিন্ন সেবামূলক প্রকল্প নিয়ে আলোচনা হয়। অভিষেক অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয় ১৮ অক্টোবর ২০২৫। এছাড়া পিপি রোটারিয়ান অ্যাডভোকেট শওকত আউয়াল চৌধুরী তাঁর নেপাল সফরের অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করেন।

- Advertisement -shukee

এতে বক্তব্য রাখেন সিপি রোটারিয়ান মো.এরশাদ চৌধুরী, পিপি রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, পিপি রোটারিয়ান অ্যাডভোকেট শওকত আউয়াল চৌধুরী ,আইপিপি রোটারিয়ান ব্যাংকার মোহাম্মদ নাজমুল হক, ডাইরেক্ট (ক্লাব-সার্ভিস) রোটারিয়ান অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ ও রোটারিয়ান অ্যাডভোকেট খুসনুদ রাইসা ঊশিকা। সাচিবিক ঘোষণা দেন ক্লাব সেক্রেটারির পক্ষে ক্লাব ট্রেজারার রোটারিয়ান মোহাম্মদ কুতুব উদ্দিন।

সভায় উপস্থিতির পরিসংখ্যান উপস্থাপন করেন ক্লাবের ভাইস-প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাডভোকেট এস এম আরমান মহিউদ্দিন ও ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ক্লাব ট্রেনিং ফেসিলিটিটর রোটারিয়ান যুবায়দুর রশিদ রণি।

সভায় রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট-ইলেক্ট সাং কু ইয়ানের প্রয়াণে শোক প্রকাশ করা হয় এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও