সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

প্রফেসর ড. এনায়েতুর রহমান স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এনায়েতুর রহমান স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল গতকাল( ১২ সেপ্টেম্বর) শুক্রবার বাদআছর হালিশহর নিউ বি ব্লক বায়তুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

এ সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শিক্ষাকর্মী অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

- Advertisement -shukee

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পাঠক ফোরাম চট্টগ্রাম শাখার সভাপতি  কামরুল ইসলাম টিটু’র সঞ্চালনায় কেয়া হজ্ব কাফেলা হালিশহর শাখার ইনচার্জ মাওলানা মোহাম্মদ দোলোয়ার হোসাইন কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সন্দ্বীপ এসোসিয়েশন- চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন, সাবেক সহ-সভাপতি  লিয়াকত আলী বাবুল ও জামসেদুর রহমান, বায়তুন নূর জামে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি  রফিকুল মাওলা নোয়াব, হালিশহর এল ব্লক ডে কেয়ার সায়েন্টিফিক স্কুলের প্রধানশিক্ষক মুহাম্মদ আবদুল হালিম জাহাঙ্গীর, বাংলাদেশ কমার্স ব্যাংক জুবলী রোড শাখার সাবেক ম্যানেজার মো. আবুল কাসেম, বি ব্লক সন্দ্বীপ সোসাইটির সাধারণ সম্পাদক মোসাদ্দেক আহমদ, বি ব্লক ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাবেক সভাপতি এমদাদুল করিম সৈকত, মরহুম এনায়াতুর রহমানের জ্যেষ্ঠ পুত্র কেফায়েতুর রহমান লিটন, সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম এর আজীবন সদস্য এডভোকেট মুহাম্মদ মোস্তফা, এডভোকেট জাহিদুর রহমান, সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম এর সহ-সভাপতি মাকসুদের রহমান, সাংগঠনিক সম্পাদক মাস্টার মুসলিম উদ্দিন পিন্টু, মো. আবদুর রহিম, হুমায়ুন কবির, সাংবাদিক ইমদাদুল ইসলাম রুবেল, আবু ইউসুফ সন্দ্বীপী, প্রাবন্ধিক এম এ হাশেম আকাশ, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার হালিশহর প্রতিনিধি সৈয়দ আবুল কালাম আজাদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, সন্দ্বীপ নাগরিক সমাজ- চট্টগ্রামের আজীবন সদস্য কবি মোহাম্মদ আলী মনসুর, অনলাইন পত্রিকা সিভয়েস এর স্টাফ রিপোর্টার মাহমুদ হাসান প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন হালিশহর নিউ বি ব্লক বায়তুন নূর জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা ফজলুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক প্রফেসর ড. এনায়েতুর রহমান ১৯৪৪ সালে সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন এবং গত ০৮ সেপ্টেম্বর সোমবার বার্ধক্যজনিত রোগে চট্টগ্রাম নগরীর হালিশহর বি ব্লক নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ঐদিন হালিশহর বি ব্লক বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে দেশের এই কৃতি শিক্ষাবিদকে হালিশহর বি ব্লক কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও