শনিবার, ১৪ মার্চ ২০২৬

ভালো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে বলেই দর্শক সিনেমা হলে যাচ্ছে: বাবু

নিজস্ব প্রতিবেদক

‘বাংলাদেশের চলচ্চিত্রের ক্ষেত্রে মাঝে দেখেছি সিনেমা হলে দর্শক যায় না। দর্শকের খরা একটা শব্দ প্রচলিত ছিল। সেই খরা ধীরে ধীরে কেটে যাচ্ছে। সংখ্যার দিক থেকে প্রেক্ষাগৃহ কম হলেও দর্শক কিন্তু এখন হলে গিয়েই সিনেমা দেখছে। কারণ, এখন ভালো সিনেমা নির্মাণ হচ্ছে।’

- Advertisement -

নিজের অভিনীত ‘নন্দিনী’ সিনেমা মুক্তি উপলক্ষ্যে রাজধানীর একটি হোটেল আয়োজিত সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু।

- Advertisement -shukee

তিনি বলেন, “আমাদের ‘নন্দিনী’ সিনেমায় যারা অভিনয় করেছেন তারা তাদের সর্বোচ্চটা দিয়ে অভিনয় করেছেন। সবাই চেষ্টা করেছেন একটি ভালো সিনেমা উপহার দেওয়ার জন্য। বাকিটা দর্শকের কাছে।’

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘নন্দিনী’। নিয়তির কাছে বারবার পরাজিত হয়েও হার না মানা এক সংগ্রামী নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি।

সিনেমার নায়িকা নাজিরা মৌ বলেন, ‘সিনেমার গল্প শুনেই কিছু না ভেবে রাজি হয়েছি। এই সিনেমাটি আমার কাছে স্বপ্নের মত। এতো বছর পর সেই স্বপ্নটি পূরণ হচ্ছে এর চেয়ে আনন্দের আর কিছু নাই। আশা করি সিনেমাটি সবার ভালো লাগবে।’

নিজের প্রথম সিনেমা নিয়ে পরিচালক সোয়াইবুর রহমান বলেন, “যেহেতু আগামী ১২ সেপ্টেম্বর ‘নন্দিনী’ মুক্তি পাবে। আমরা এখন থেকে ট্রেলার, গানসহ সবকিছু নিয়ে নিয়মিত প্রচারে থাকব। সেভাবেই আমরা এখন প্রস্তুত। কারণ, মুক্তির শিডিউল নিয়ে নিয়েছি। এর মধ্যেই আমরা দর্শকরা কাছে পৌঁছাতে চাই। দারুন গল্পের একটি সিনেমা বানিয়েছি। আমরা চাই, দর্শক হলে এসে সিনেমাটি দেখুক।’

সিনেমায় পাঁচটি গান শোনা যাবে। জাহিদ আকবর ও পরিতোষ বাড়ৈর কথায় গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, নাজমুন মুনিরা ন্যান্সি, কোনাল, সালমা আক্তার, কাজী শুভ এবং স্বরলিপি দোলা।

এ সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। আরও আছেন সাঈদ বাবু, ইলোরা গহর, জয়শ্রী কর জয়াসহ অনেকেই।

সর্বশেষ

এই বিভাগের আরও