বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

ইপসার উদ্যোগে চাঁদপুরে হতদরিদ্র ২০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক

স্বায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)- র উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহায়তায় ২০ পরিবারে (প্রতিবন্ধী, বিধবা,স্বামী পরিত্যাক্তা,হতদরিদ্র) ২টি করে মোট ৪০টি ছাগল বিতরণ করা হয়।

- Advertisement -

বুধবার ( ২৭ আগস্ট) ইপসা কাশেমাবাদ শাখায় আয়োজিত ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন  হাজীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা. আমেনা আক্তার।

- Advertisement -shukee

৭নম্বর বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সর্বজনাব রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমির প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান , ইপসার সহকারী পরিচালক সাইদ আখতার, সহকারী পরিচালক নেওয়াজ মাহমুদ,  আইনজীবী  ও সমাজসেবক এডভোকেট মাকসুদ হোসেন ।

ইপসা সমৃদ্ধি কর্মসূচির সহকারী সমন্বয়কারী কবির ফয়সাল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইপসার শাহরাস্তির এরিয়া ম্যানেজার রুবেল উদ্দীন।

এছাড়াও উপস্থিত ছিলেন সর্বজনাব ইপসার কাশেমাবাদের  শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান , হাজীগঞ্জের শাখা ব্যবস্থাপক সারোয়ার হেসেন, কাশেমাবাদের  সহকারী শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, ইপসা সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী এমদাদুল হক, স্বাস্থ্য কর্মকর্তা শাহনাজ আক্তার প্রমুখ।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় স্থানীয় প্রতিবন্ধী, বিধবা,স্বামী পরিত্যাক্তা,হতদরিদ্র ২০ পরিবারের মাঝে ২টি করে মোট ৪০টি ছাগল বিতরণ করা হয়।

ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন হাজীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমেনা আক্তার।

সর্বশেষ

এই বিভাগের আরও