সোমবার, ৪ মে ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির আজীবন-সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট ২০২৫ অনুষ্ঠেয় চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির জরুরি সাধারণ সভা উপলক্ষে এ সংগঠনের আজীবন সদস্যদের এক মতবিনিময় সভা নগরের পাঁচলাইশ মোড়ের নাটাবভবনের ৪তলায় অনুষ্ঠিত হয়।

- Advertisement -

গতকাল (১৬ আগস্ট) সন্ধ্যায় সমিতির আজীবন সদস্য সাবেক ব্যাংকার আলহাজ্ব মোরশেদ আলম কাদেরীর সভাপতিত্বে ও আজীবন সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন আজীবন সদস্য ডা. শফিউল আজম, চট্টগ্রাম সমিতি-ঢাকার সাবেক সভাপতি হাবিবুর রহমান, চসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র নাজিম উদ্দিন আহমেদ, ইরফান আলী ভূঁইয়া,পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, রাকিবুল ইসলাম, রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, রোটারিয়ান সালমা রহমান মণি, সমাসসেবী নজরুল ইসলাম, চট্টগ্রাম আদর্শ নাগরিক ফোরামের সেক্রেটারি ইউসুফ বাহার চৌধুরী, আবুল কালাম, মোহাম্মদ বখতিয়ার ও খোরশেদ আলম। এছাড়া সভায় রোটারিয়ান রেজোয়ান শাহেদী, রোটারিয়ান মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী রেজা, মো. বোরহান উদ্দিন, আমরা চাটগাঁবাসী’র এ বি এম ইমরানসহ বিপুলসংখ্যক আজীবন সদস্য উপস্থিত ছিলেন।

- Advertisement -shukee

সভায় বক্তারা সমাজসেবা অধিদপ্তর ও স্বাস্থ্যমন্ত্রণালয়ের তদন্তে প্রমাণিত দুর্নীতিবাজ  চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল পরিচালনা কমিটির বিতর্কিত সভাপতি জাহাঙ্গীর চৌধুরীর আজীবন সদস্য পদ বাতিলের ওপর জোর দিয়ে বলেন, হাসপাতালের কোটি কোটি টাকা যে ব্যক্তি আত্মসাৎ করেছেন, তার নৈতিক কোনো অধিকার নেই এই হাসপাতাল ও সমিতির সাথে সম্পৃক্ত থাকার। এছাড়া ২০১৫ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে গঠিত সমিতির সকল নির্বাহী কমিটিকে আদালত যেহেতু অবৈধ ঘোষণা করেছে সেহেতু এসময়ে যেসব জীবনসদস্য করা হয়েছে ,তা-ও অবৈধ। এসব অবৈধ আজীবন সদস্যদের ভোটার তালিকা থেকে বাতিল করতে হবে। ২০ আগস্টের জরুরি সাধারণ সভা সফল ও সার্থক করার আহবান জানিয়ে বক্তারা বলেন, ছবিযুক্ত হালনাগাদ ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের ওপর হাসপাতাল পরিচালনার দায়িত্ব অর্পণ করতে হবে,যাতে হাসপাতালটি আগামীতে জাহাঙ্গীরের মতো কোনো দুর্নীতিবাজের খপ্পরে না পড়ে।

বক্তব্য রাখছেন ডা. শফিউল আজম

উল্লেখ্য, চট্টগ্রাম ডায়বেটিক সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক ও সদস্য-সচিব চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ঊর্বশী দেওয়ান স্বাক্ষরিত এক জরুরি সাধারণ সভার নোটিশ ১৬ আগস্ট ২০২৫ তারিখের দৈনিক আজাদী ও পূর্বকোণে প্রকাশিত হয়। জরুরি এ সভার আলোচ্যসূচিঃ ১. আয়-ব্যয় হিসাব ২. জীবন-সদস্য তালিকা হালনাগাদ এবং ছবিযুক্তকরণ ৩. নির্বাচনের তারিখ ও কেন্দ্র নির্ধারণ এবং ৪. বিবিধ। জরুরি এ নোটিশে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সকল আজীবন ও দাতা সদস্যদের উদ্দেশে বলা হয়, দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে মহামান্য হাইকোর্ট গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ জাহাঙ্গীর চৌধুরীর রিট খারিজ করে দেন এবং ৩১ডিসেম্বর ২০১৫ তারিখের পর থেকে গঠিত সমিতির সকল নির্বাহী কমিটিকে অবৈধ ঘোষণা করেন। এ পরিপ্রেক্ষিতে সীমিত সময়ের জন্যে তত্বাবধায়ক কমিটি সমিতি পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। এহেন পরিস্থিতিতে ২০ আগস্ট ২০২৫ বুধবার সকাল ১০ টায় সমিতির এক জরুরি সাধারণ সভার আয়োজন করা হয়। এ সভায় সমিতির সকল আজীবন ও দাতা সদস্যদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্যে বিনীত অনুরোধ করা হয়। সভার ভেন্যু-অফিসার্স ক্লাব, নেভাল এভিনিউ, কাজির দেউরি, চট্টগ্রাম (এম এ আজিজ স্টেডিয়ামের দক্ষিণ পাশে)।

সর্বশেষ

এই বিভাগের আরও