শনিবার, ২ মে ২০২৬

[the_ad id='15178']

ব্যালন ডি’অর দৌড়ে আরও এগিয়ে ইয়ামাল, বার্সার জয় ৫-০ গোলে

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে প্রথম সারির প্রতিযোগী ১৮ বছর বয়সী স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। গেল ৭ আগস্ট প্রকাশিত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নাম রয়েছে এই তরুণের।

- Advertisement -

ব্যক্তিগত পর্যায়ে ফুটবলে সবচেয়ে মর্যাদাবান পুরস্কারটি জয়ের লক্ষ্যে এবার নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছেন ইয়ামাল। গতকাল রোববার বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন তিনি। হুয়ান গ্যাম্পার ট্রফির ফাইনালে স্প্যানিশ ফুটবল সেনসেশনের জোড়া গোলের দিনে ইতালিয়ান সিরি আ’র ক্লাব কোমোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা (Barcelona)।

- Advertisement -shukee

ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে বার্সার হয়ে প্রথম দুটি গোল করেন ফারমিন লোপেজ। ২১ ও ৩৫ মিনিটে কোমোর জাল কাঁপান স্প্যানিশ উইঙ্গার। রাফিনহাও গোলের খাতায় নাম তোলেন। বিরতির ঠিক আগে এবং পরে জালের দেখা পান ইয়ামাল (Lamine Yamal)।

স্প্যানিশ তারকা প্রথম গোল করেন ৪২ মিনিটে। দ্বিতীয়ার্ধে যখন বার্সা ৪-০ গোলে এগিয়ে, তখন (৪৯ মিনিটে) ইয়ামাল তার সিগনাচার গোলটি করেন। ফেরান তোরেসের পাস থেকে বাঁ পায়ে প্রথমবার বল স্পর্শ করেই গোল করেন তিনি।

সর্বশেষ

মহান মে দিবস আজ

এই বিভাগের আরও