বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সীতাকুণ্ডে বিএনপির সমাবেশে বক্তারা

জুলাই গণঅভ্যুত্থান ছিল ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের পয়লা বর্ষপূর্তি আজ ৫ আগস্ট  সীতাকুণ্ড উপজেলা-পৌরসভা  বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে সমাবেশ ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

সীতাকুণ্ড সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক  কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মহিউদ্দিনের সঞ্চালনায়  বিজয় র‍্যালী ও সমাবেশ সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক-মহাসড়কে জনসমুদ্রে পরিণত হয়।

- Advertisement -shukee

বক্তারা বলেন,আওয়ামী লীগের দীর্ঘ স্বৈরাচারী উৎপীড়ন গণঅভ্যুত্থানের পটভূমি রচনা করেছিল। এই অভ্যুত্থানে সারা দেশের নাগরিক শক্তির এক অভূতপূর্ব ও দুঃসাহসী ঐক্য গড়ে ওঠে, যা চেপে বসা শেখ হাসিনার দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী নাগপাশকে উৎখাত করে।

বক্তারা আরও বলেন, গত বছরের জুলাই মাসটা যেন ইতিহাসের পৃষ্ঠায় উৎকীর্ণ এক দাবানল বিস্ফোরিত অগ্নিময় অধ্যায়। জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের আত্মপরিচয়, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার ১৬ বছরের সংগ্রামের মাইলফলক।

বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক উদয় কুসুম বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যূগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন,সদস্য সচিব সালেহ আহমেদ সলু ,ইউছুফ নিজামী, সামছুল আলম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী জয়নাল আবেদীন দুলাল,দিদারুল ইসলাম মাহমুদ,চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালিন,সোলাইমান সন্জু,আলহাজ্ব কামাল উদ্দিন চেয়ারম্যান,,আবুল বশর ভূঁইয়া চেয়ারম্যান,নুরুল আনোয়ার চেয়ারম্যান,,নুরুদ্দিন জাহাঙ্গীর চেয়ারম্যান,এস এম লোকমান হাকিম, জিতেন্দ্র নারায়ন নাটু,উত্তর জেলা মহিলা দলের নার্গিস আক্তার, পিপি এ্যাডভোকেট রওশন আরা, নাজমুন নাহার নেলী,রবিউল হক,আরঙ্গজেব মোস্তফা,ফজলুল করিম চৌধুরী,সাহাবুদ্দিন রাজু, খোরশেদ আলম মেম্বার,ইউনিয়ন বিএনপি নেতা কাজী এনামুল বারী,মো. জাহাঙ্গীর,খ ম নাজিম উদ্দিন,জাফর আহমেদ ভুঁইয়া,আলাউদ্দিন মাসুম,আইনুল কামাল,আকবর হোসেন,সরোয়ার কামাল,আবুল কালাম আজাদ,মো. রাশেল,সালামত উল্লাহ,ইদ্রিস মিয়া,ইদ্রিছ মনি,সাহাবুদ্দিন,নাজিমুদ্দোলা,শেখ সাহাবুদ্দিন,নবী চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম,জাহেদুল হাসান,নুরুল আবসার,নুরুল আলম বাবুল,নুর মোস্তাফা,জামশেদুল, আলাউদ্দিন, এপিপি এ্যাডভোকেট সরোয়ার লাভলু,সাজ্জাদ হোসেন রফিক,আবু বক্কর,মো. লোকমান,মহিউদ্দিন,মো. বেলাল,মাওলানা ইসমাইল, বখতিয়ার উদ্দিন,আবু সালেক,জিয়া উদ্দিন,আলাউদ্দিন মনি,হেলাল উদ্দিন বাবর,মামুন রেজা, ছাত্রদলের কাজী সেলিম,কোরবান আলী সাহেদ,ইসমাইল হোসেন,কামরুল ইসলাম বাবলু,রিফাত প্রমুখ ।

জুলাই গণঅভ্যুত্থানের পয়লা বর্ষপূর্তিতে সীতাকুণ্ডে বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের সমাবেশ

সর্বশেষ

এই বিভাগের আরও