বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

জুলাই বিপ্লব দিবস সফলের লক্ষ্যে সীতাকুণ্ড বিএনপির প্রস্তুতি সভা

সীতাকুণ্ড প্রতিনিধি

আগামী ৫ আগস্ট  ‘জুলাই বিপ্লব’ দিবস পালন উপলক্ষে সীতাকুণ্ডে আয়োজিত কর্মসূচিকে সফল করতে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শনিবার (২ আগস্ট) সকালে ফৌজদারহাট স্টেশনস্থ আসলাম চৌধুরীর বাসভবনে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মহিউদ্দিন ও পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সলু’র যৌথ সঞ্চালনায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -shukee

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী বলেন, “জুলাই বিপ্লব’ শুধু একটি তারিখ নয়, এটি গণতন্ত্র ও ভোটাধিকারের সংগ্রামের প্রতীক। ফ্যাসিস্টের পতন নিশ্চিতে দীর্ঘ ধারাবাহিক আন্দোলনের ফসল জুলাই অভ্যুত্থান। ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরাচারমুক্ত স্বদেশে আজ আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ ছাত্র-জনতা যুক্ত হয়ে এ আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছিলো। এখানে কারো অবদানকে অস্বীকার করার সুযোগ নেই। এখন দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র রুখে দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করে যেতে হবে।

অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী জয়নাল আবেদীন দুলাল, দিদারুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালিন,সাবেক চেয়ারম্যান  আলহাজ্ব কামাল উদ্দিন, আবুল বশর ভূঁইয়া, নুরুল আনোয়ার, নুরুদ্দিন জাহাঙ্গীর চৌধুরী, কাউন্সিলর শামসুল আলম আজাদ কাউন্সিলর,  মুক্তিযোদ্ধা আবুল মনসুর, , উত্তর জেলা মহিলা দলের নেত্রী নার্গিস আক্তার, এ্যাডভোকেট রওশন আরা,   নাজমুন নাহার নেলী, মাসুদা আক্তার,এস এম লোকমান হাকিম,রবিউল হক,জিতেন্দ্র নারায়ন নান্টু, আরঙ্গজেব মোস্তফা,যুবদলের সাবেক সভাপতি  ফজলুল করিম চৌধুরী, সেক্রেটারী সাহাবুদ্দিন রাজু, খোরশেদ আলম মেম্বার, মো. লোকমান হোসেন , মো. বেলাল, মাওলানা ইসমাইল, মো. নাছিম, আব্দুল হান্নান, আবু সালেক,, জিয়া উদ্দিন, আলাউদ্দিন মনি, হেলাল উদ্দিন বাবর, মামুন রেজা, ছাত্রদলের সভাপতি কাজী সেলিম, কোরবান আলী সাহেদ, ইউনিয়ন বিএনপি নেতা কাজী এনামুল বারী, মো. জাহাঙ্গীর, খ ম নাজিম উদ্দিন, জাফর আহমেদ ভূঁইয়া, আলাউদ্দিন মাসুম, আইনুল কামাল, আকবর হোসেন, সরোয়ার কামাল, আবুল কালাম আজাদ, মো. রাসেল, সালামত উল্লাহ, ইদ্রিস মিয়া, ইদ্রিছ মনি, সাহাবুদ্দিন, নাজিমুদ্দোলা, শেখ সাহাবুদ্দিন, নবী চৌধুরী, মুক্তিযোদ্ধা মহরম আলী, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জাহেদুল হাসান, নুরুল আবসার, নুরুল আলম বাবুল, নুর মোস্তাফা, জামশেদুল, আলাউদ্দিন, সাজ্জাদ হোসেন রফিক,ইসমাইল হোসেন,রিফাক, আবু বক্কর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী

সর্বশেষ

এই বিভাগের আরও