আজ ১ আগস্ট শুক্রবার সীতাকুণ্ডের সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকার আলহাজ ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীর (আবুল হাসনাত লুৎফুল কবির সিদ্দিকী) ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রহমত নগরস্হ জামে মসজিদে সকালে কোরআন খতম,জুমার নামাজের পর মসজিদে মিলাদ মাহফিল,কবর জেয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ।

তাছাড়া উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজী সালাউদ্দিন, সদস্য ইউছুফ নিজামী, জহুরুল আলম জহুর,জেলা সেচ্চাসেবক দলের সাবেক আহবায়ক মো. মোরছালিন,সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক কমল কদর, পৌর বিএনপির সদস্য সচিব সালে আহমদ সলু, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকবর হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
তাছাড়া এ উপলক্ষে মরহুমের পরিবার, বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমত নগর গ্রামে পারিবারিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, খতমে কোরআন,মিলাদ মাহফিল,আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের এই দিনে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছিলেন।
১৯৭৯ সালে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) সাধারণ নির্বাচনে তিনি জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ১৯৮০ সালে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, পানিসম্পদ ও বন্যানিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন। ১৯৮১-৮২ সময়কালে তিনি সেচ, পানি উন্নয়ন ও বন্যানিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে জাতীয় সংসদের আবারও সদস্য নির্বাচিত হন। এই সংসদে তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালের সাধারণ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১০ অক্টোবর ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। ১৯৭৯ সালে তিনি জাতিসংঘের ৩৪তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তিনি চট্টগ্রামের আগ্রাবাদ রেসিডেন্সিয়াল এরিয়া সোশিও কালচারাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়, আগ্রাবাদ মহিলা কলেজ, বিজয় স্মরণি ডিগ্রি কলেজ এবং সীতাকুণ্ড বালিকা বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা। তা ছাড়া তিনি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাবেক সভাপতি।
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান (১৯৯২-৯৪), রোটারি ডিস্ট্রিক্টের (৩২৮০) গভর্নর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের (এই) সাবেক সভাপতি।
সীতাকুণ্ড উপজেলার ৪নম্বর মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমতনগর গ্রামের পারিবারিক কবরস্হানে তিনি চির নিদ্রায় শায়িত আছেন।

