শনিবার, ১৪ মার্চ ২০২৬

ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছেন বাউল সংগীতের জীবন্ত কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন। এর আগে দুবার তাকে আইসিইউতে নেয়া হয়। কয়েক দিন আগে শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ফরিদা পারভীন। শুরুতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হয়। পরে গত রবিবার থেকে তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম এ তথ্য জানিয়েছেন।

- Advertisement -

তিনি জানান, ফরিদা পারভীনের অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় কেবিনে নেয়া হয়েছে। তবে সামগ্রিকভাবে তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়।

- Advertisement -shukee

সংগীতাঙ্গনে অনন্য অবদান রাখা এই শিল্পীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ভক্ত ও সহশিল্পীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সবাই তার সুস্থতা কামনায় প্রার্থনা করছেন। ফরিদা পারভীন বাংলাদেশের লোকসংগীতের অন্যতম প্রধান কণ্ঠস্বর। লালন সংগীতের প্রচারে তার ভূমিকা অবিস্মরণীয়। তার গাওয়া ‘নারী আমার জানে দুঃখের ভাষা’, ‘তোমার বাঁশিতে’, ‘ভ্রমর কইও গিয়া’ প্রভৃতি গান মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে।

ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক লাভ করেন। এ ছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারে ভূষিত হন। ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে সম্মানিত হন তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও