বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সকালের সূর্য্যের আলোর মতো ছাত্রদলও এই রাষ্ট্রকে আলোকিত করতে হবেঃ আসলাম চৌধুরী

সীতাকুণ্ড প্রতিনিধি

জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বকে  প্রশিক্ষণের মাধ্যমে মেধা বিকাশের লক্ষ্যে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত তারুণ্যের ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক সেমিনার ও প্রশিক্ষণশালা আজ শুক্রবার (২৭জুন)  সকাল ৬টায় ফৌজদারহাটস্থ আসলাম চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সেমিনার ও প্রশিক্ষণশালায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ।

- Advertisement -shukee

প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধূরী বলেন, দেশ বর্তমানে খুব কঠিন সময় অতিক্রম করছে। এ রাষ্ট্রকে মেরামত করতে হলে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রমেরামত করতে গেলে অনেক অবহেলিত মেধাবীরা যারা এতদিন কোনো সুযোগ পাননি তাদের ধারা আগামীর ভবিষ্যৎ তৈরি করার জন্য এগিয়ে আনতে হবে। বাংলাদেশে অনেক জ্ঞানী মেধাবীরা অবহেলার কারণে রাষ্ট্রীয় কাজে এগিয়ে আসতে পারেননি। আমরা তাদের পূনর্বাসন করতে চাই। আগামীতে এ রাষ্ট্রকে তারাই নেতৃত্ব দিবে।

তিনি আজ ভোর ৬টায় ব্যতিক্রমী এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে রাষ্ট্র মেরামত ও রাষ্ট্রকে উন্নত করার লক্ষে ছাত্রদলের নেতাকর্মীদের পড়া লেখার পাশাপাশি রাষ্ট্রীয় সমস্যাগুলোর দিকে নজর দেয়ার আহবান জানান। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ড থেকে আগত তৃণমূল ছাত্রদল কর্মীদের কাছ থেকে সাধারণ কর্মীদের বক্তব্য শুনেন। তারা হলেন, ১ নম্বর ওয়ার্ড তুহিন, ২ নম্বর ওয়ার্ড রুবাইয়্যাত জাহাঙ্গীর, ৩ নম্বর ওয়ার্ড ইমাম উদ্দিন সৌরভ, ৪ নম্বর ওয়ার্ড রমজান আলী, ৫ নম্বর ওয়ার্ড ইলিয়াছ,৬ নম্বর ওয়ার্ড ইফতি, ৭ নম্বর ওয়ার্ড সাদেক, ৮ নম্বর ওয়ার্ড সেলিম, ৯ নম্বর ওয়ার্ড আল-আমিন।

এদের মধ্য থেকে আজকে যার জম্মদিন তাকে খুঁজে নেন প্রধান অতিথি,তার নাম  সাজ্জাদ। জম্মদিনের শুভেচ্ছা সহ উপহার হিসেবে ২হাজার টাকার প্রাইজবন্ড তার হাতে তুলে দেন। আবার ভোর ৬ টার আগে সৈয়দপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজিম উদ্দিন  সেমিনারে অংশগ্রহণ করায়  তাকেও ২ হাজার টাকার প্রাইজবন্ড তুলে দেয়া হয় উপহার হিসেবে। কারণ সে যথাসময়ের আগেই উপস্থিত হন।

ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াকুব আলী  বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলী’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম,সাবেক সদস্য সচিব শেখ সাহাবুদ্দিন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের  আহ্বায়ক কাজী সেলিম উদ্দিন, সদস্য সচিব কোরবান আলী সাহেদ, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন,ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি জয়নাল আবেদীন হিরণ,সাংগঠনিক সম্পাদক তানভীর উদ্দিন ফয়সাল,যুগ্ম সম্পাদক রিয়াদ প্রমুখ।

সেমিনার ও প্রশিক্ষণশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মো. আসলাম চৌধুরী এফসিএ।

সর্বশেষ

এই বিভাগের আরও