রবিবার, ৩ মে ২০২৬

[the_ad id='15178']

চসিক রাজস্ব বিভাগের ২১৬ কর্মীকে ইউনিফর্ম প্রদান করলো জনতা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) রাজস্ব বিভাগের কর আদায়কারী ও অনুমতিপত্র পরিদর্শকসহ মোট ২১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে সুরক্ষা ইউনিফর্ম  প্রদান করেছে জনতা ব্যাংক পিএলসি।

- Advertisement -

বৃহস্পতিবার ( ২৬ জুন ) নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের উপস্থিতিতে ভেস্টগুলো হস্তান্তর করেন জনতা ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ এমরান হোসাইন মজুমদার।

- Advertisement -shukee

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হোসাইন আকতার রাফি, চট্টগ্রাম কর্পোরেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দীন ইউসুফসহ অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা বলেন, “রাজস্ব বিভাগের কর্মীরা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় যেন সহজে চেনার উপযোগী হয় এবং নিরাপদে কাজ করতে পারেন, সেই লক্ষ্যেই এই ভেস্ট প্রদান করা হয়েছে।”

উল্লেখ্য, জনতা ব্যাংক পিএলসি দীর্ঘদিন ধরে চসিকের রাজস্ব আদায়ের ক্ষেত্রে সহযোগিতা করে আসছে।

সর্বশেষ

এই বিভাগের আরও