বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

সাবেক ছাত্রনেতা হানিফ খান আর নেই

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন রোগভোগ করে অবশেষে আজ (২২জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের শেষনিঃশ্বাস ফেলেছেন সীতাকুণ্ডের স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনে রাজপথের ত্যাগি, সাহসী নিবেদিতপ্রাণ নেতা, সীতাকুণ্ড কলেজ জাতীয় ছাত্রলীগের সাবেক সভাপতি হানিফ খান (৬০)। শিক্ষাজীবন শেষ করে তিনি বিভিন্ন বেসরকারি সংস্থায় দীর্ঘদিন চাকরি করেছেন।
মৃত্যুকালে হানিফ খান স্ত্রী আইনুন নাহার,দুই পুত্রসন্তান ফারহান হানিফ ও আব্রাহাম হানিফ, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বড়ছেলে ফারহান ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস চতুর্থ বর্ষে ও ছোটছেলে আব্রাহাম চুয়েটে পড়াশোনা করছে।
আজ রাত ১০ টায় সীতাকুণ্ডের দক্ষিণ সৈয়দপুর জামাল-মিছির সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজাশেষে পারিবারিক কররস্থানে তাকে সমাহিত করা হবে

সর্বশেষ

এই বিভাগের আরও