সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভা আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের হল রুমে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে। রেজিস্ট্রার এ. এফ এম মোদাচ্ছের আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অনুপ্রেরণা ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান ও উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তাসহ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় সভায় উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, সাউদার্ন ইউনিভার্সিটি একটি সুপরিচিত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং আমি মনে করি এটি একটি উপাসনালয় যেখানে সব ধর্মের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত থাকে পুরো ক্যাম্পাস। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করছি এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে। ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দের অক্লান্ত পরিশ্রম ও সাধনার ফসল হচ্ছে সাউদার্ন ইউনিভার্সিটি সুতরাং প্রতিষ্ঠানের সুনাম ও গুণগত মান ধরে রাখতে আমাদের মিলেমিশে কাজ করে যেতে হবে। আমরা শিক্ষার গুণগত মান, শিক্ষক কর্মকর্তাসহ কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং সর্বোপরি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য লাগাতার কাজ করে চলেছি। আগামীতে সকলের আন্তরিক প্রচেষ্টায় এই বিশ^বিদ্যালয় একটি আন্তর্জাতিক স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করবে এটাই আমাদের একমাত্র ইপ্সিত লক্ষ্য ও উদ্দেশ্য।
উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান বলেন, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত একটি ইনস্টিটিউট থেকে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ একটি সুপরিচিত নাম। শুরু থেকে অনেকে এই প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার জন্য অদ্যাবধি অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সফল হতে পারেনি। আমি মনে করি আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে কেউ এই বিশ্ববিদ্যালয়ের অনিষ্ট করতে পারবেনা। সাউদার্ন ইউনিভার্সিটি গুণগত শিক্ষায় আপোষহীন এবং শিক্ষার মান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। শিক্ষার মানোন্নয়নের জন্য কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ যেমন—ভালো শিক্ষক, অবকাঠামোগত সুযোগ সুবিধা, গবেষণার সুযোগ, অরাজনৈতিক স্থিতিশীল পরিবেশ সর্বোপরি গুণগত শিক্ষা নিশ্চিতকরণে যা করণীয় তা অবশ্যই মেনে চলতে হবে। উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে আমরা শিক্ষা কার্যক্রম চালাচ্ছি। আশাকরি আপনারা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাউদার্ন ইউনিভার্সিটিকে এগিয়ে নিতে কার্যকরী ভূমিকা পালন করবেন।