সীতাকুণ্ডের পৌরসভাধীন এয়াকুব নগরে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
আজ বুধবার (১১জুন) বিকাল ৪ টায় জমকালো এ ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার বিএনপি নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন।
- Advertisement -

এছাড়া বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন, ছাত্রনেতা ইব্রাহিম হোসেন তারেক, প্রবাসী সমাজসেবক নূরউদ্দিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী দর্শক এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় ভান্ডারী একাদশ, রানার্সআপ এয়াকুব নগর ফাইটার। প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এলাকায়।


