শুক্রবার, ১ মে ২০২৬

[the_ad id='15178']

দর্শকের অভূতপূর্ব সাড়া, ঈদে হাউসফুল ‘উৎসব’

নিজস্ব প্রতিবেদক

ঈদ মানেই সিনেমার উৎসব। আর এবার সেই উৎসবে আলোচনায় তানিম নূর পরিচালিত পারিবারিক চলচ্চিত্র ‘উৎসব’। শাকিব খানের তাণ্ডব এর পর দর্শকপ্রিয়তার দিক থেকে যে কয়টি ছবি আলোচনায়, তারমধ্যে অন্যতম এই ‘উৎসব’!

- Advertisement -

ঈদের প্রথম দিন থেকে ঈদের তৃতীয় দিন—রাজধানীর যে কয়টি প্রেক্ষাগৃহে ‘উৎসব’ চলছে, সবখানেই হাউসফুল শো! হলের বাইরে দীর্ঘ লাইন, দর্শকের মুখে প্রশংসার বন্যা!

- Advertisement -shukee

উৎসব দেখতে এসে অনেকেই বলছেন, “ভাবতেই পারিনি এত ভালো একটা সিনেমা হবে।” কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে বলছেন, “উৎসব না দেখলে মনে হবে, এই ঈদে আপনি কোনো সিনেমাই দেখেননি।”

পারিবারিক গল্পের জন্যই দর্শক পরিবারসহ সিনেমাটি দেখতে এসেছেন। হল থেকে বেরিয়ে একজন বলেন, “এটা একটা ক্লাসিক কাল্ট সিনেমা। তাণ্ডবের মতো বিশাল প্রচারণার ভিড়ে উৎসবের মতো একটা ছবি দারুণ ভারসাম্য তৈরি করেছে।”

আরেক দর্শক বলেন, “ফ্যামিলি এন্টারটেইনমেন্ট হিসেবে ছবিটি অসাধারণ। সবারই পরিবার নিয়ে দেখা উচিত।”

এই অভূতপূর্ব সাড়া পেয়ে উচ্ছ্বসিত নির্মাতা তানিম নূর। কাইজার খ্যাত এই পরিচালক বলেন, “দর্শকের ভালোবাসা আমাদের অভিভূত করেছে। উৎসব যেন আলাদা এক উৎসব তৈরি করেছে। প্রতিটি শো হাউসফুল যাচ্ছে, ছবিটি দেখে সবাই কথা বলছেন, শেয়ার করছেন—এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি।”

তিনি আরও বলেন, “আমরা শুরু থেকেই বলে আসছি, পরিবার ছাড়া উৎসব দেখা নিষেধ! যারা আসছেন, সবাই পরিবারসহ আসছেন এবং ছবিটি উপভোগ করছেন।”

ডোপ প্রডাকশনস ও লাফিং এলিফ্যান্ট প্রযোজিত উৎসব সিনেমাটির কাহিনি যৌথভাবে লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া।

দুর্দান্ত এই ছবিতে অভিনয় করেছেন একঝাঁক তারকা—জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি ও সাদিয়া আয়মান।

সর্বশেষ

সোনার দাম আরও কমলো

এই বিভাগের আরও