শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

[the_ad id='15178']

মাস্টার ফরিদ আহমদের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডের পন্থিছিলা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মোহাম্মদ ফরিদ আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার রাত ৯টায় নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তারঁ বয়স হয়েছিল ৬৩ বছর। তার স্ত্রী  ইয়াসমিন আক্তার পন্থিছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ফরিদ আহমেদ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

- Advertisement -

মরহুম মাাস্টার ফরিদ এর প্রথম জানাজা আজ সোমবার সকাল ১১ টায় শিক্ষকতা  জীবনের দীর্ঘদিনের কর্মস্থল সীতাকুণ্ড পৌরসভাধীন পন্থিছিলা উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ।

- Advertisement -shukee

যোহর নামাজের পর উপজেলার ১নম্বর সৈয়দপুর ইউনিয়নের  পূর্ব সৈয়দপুর নিজ বাড়ির পলোয়ান পাড়া হাজী আলী আকবর সওদাগর জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও