Monday, 10 August 2026

সোনাইছড়ি উচ্চবিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডের সোনাইছড়ি উচ্চবিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও পরিচলনা পরিষদ সদস্য, শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে পরবর্তী করণীয় পদক্ষেপের বিষয়ে প্রধানশিক্ষক মোশাররফ হোসেন ভুইঁয়ার সভাপতিত্বে মত বিনিময় সভা  অনুষ্ঠিত হয়।

- Advertisement -

বুধবার (২১ এপ্রিল)  বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নূরউদ্দিন মো. জাহাঙ্গীর চৌধুরী।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজ্বী মো. ইদ্রিস, অভিভাবক সদস্য মো. সোলাইমান, শিক্ষক প্রতিনিধি তাজুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সভার শুরুতে নবগঠিত কমিটির সভাপতি এবং প্রধান অতিথিকে স্কুল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন এবং নবগঠিত কমিটির সভাপতিকে অভিনন্দন পত্র হাতে তুলে দেন।

- Advertisement -shukee

 

সর্বশেষ

এই বিভাগের আরও