চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মা ও শিশু বিভাগে ভর্তি রোগীদের জন্য দুই কার্টন টাওয়াল দিয়েছে রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগং।
সোমবার (২৪ আগস্ট) রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগংয়ের উদ্যোগে এসব টাওয়াল চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীনের কাছে হস্তান্তর করেন ক্লাব সভাপতি রোটারিয়ান মোহাম্মদ সালাহ উদ্দিন পিএইচএফ।

এ সময় চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন রোটারি ক্লাবের এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, সমাজের বিত্তশালী ব্যক্তি ও সেবামূলক প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে সুবিধাবঞ্চিত মানুষের অনেক উপকার হবে।
টাওয়াল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের পিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, ডিরেক্টর ক্লাব সার্ভিস জাহাঙ্গীর আলম বাদশা, বুলেটিন এডিটর এস এম সাজ্জাদ হোসেন, জয়েন্ট বুলেটিন এডিটর আব্দুল্লাহ আল মামুন এবং চমেক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

