Tuesday, 25 August 2026

[the_ad id='15178']

বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন ওয়াটারফল রোটারি ক্লাবের অভিষেক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

রোটারি ক্লাব অব চিটাগং ওয়াটারফল এর ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকীর অভিষেক অনুষ্ঠান গতকাল (২৩আগস্ট) সন্ধ্যায় নগরের জিইসি মোড়ের ইউনেস্কো সিটি সেন্টারের স্যাভোরিয়া রেস্টুরেন্টে প্রোগ্রাম চেয়ারম্যান সাবেক অতিরিক্ত সচিব রোটারিয়ান নুরুল আলম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

বিগত রোটারি বছরের সেবামূলক কার্যক্রমের সচিত্র প্রদর্শন,পরীক্ষায় ভালো ফলের জন্যে শিক্ষার্থীদের পুরস্কার, বন্যাদুর্গত মানুষকে আর্থিক সহায়তা দান,মাদ্রাসার জন্যে সিলিং ফ্যান প্রদান, মনোমুগ্ধকর সংগীত পরিবেশন, র‌্যাফলড্র ও ফেলোশিপ ডিনারের মাধ্যমে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল এবং সফলভাবে অনুষ্ঠান সুসম্পন্ন হয়।

- Advertisement -shukee

পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন ও রোটারি প্রত্যয় পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। দৈনিক পূর্বকোণ পত্রিকার চেয়ারম্যান ও প্রকাশক রোটারিয়ান পিপি জসীম উদ্দিন চৌধুরীকে লাইভটাইম অ্যাসিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

চট্টগ্রামকে মাদক,সন্ত্রাস ও অস্ত্রমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধান অতিথি ডিআিইজি কুদ্দুছ চৌধুরী আগের কর্মস্থল সিলেটে দায়িত্ব পালনের কথা উল্লেখ করে বলেন, আমি জনকল্যাণে যা কাজ করছি, তা অতিরিক্ত কোনো কিছু নয়, আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে কারণে জনগণ উপকৃত হচ্ছে। রোটারিয়ানদের মতো সমাজের আলোকিত মানুষের সামনে কিছু বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনাদের সকলের সহযোগিতায় চট্টগ্রাম অঞ্চলকে অস্ত্র, সন্ত্রাস ও মাদকমুক্ত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো।

আজীবন সম্মাননা পুরস্কারপ্রাপ্ত পিপি রোটারিয়ান জসীম উদ্দিন চৌধুরী রোটারি ক্লাব অব চিটাগং ওয়াটারফলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, রোটারি ক্লাবগুলোর সদস্যসংখ্যা যতো বাড়ানো যাবে, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষগুলো ততোবেশি উপকৃত হবে। তাই, তিনি রোটারিতে নতুন সদস্য বাড়ানোর জন্যে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান নুরুল আলম নিজামী, ক্লাব আইপিপি জান্নাতুল ফেরদৌস ও  প্রেসিডেন্ট রোটারিয়ান এস এম আজিজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে

ক্লাবের পক্ষে সূচনা বক্তব্য ও পরিচিতি পর্ব পরিচালনা করেন ক্লাব এডভাইজার রোটারিয়ান পিপি মো. নুরুল আলম চৌধুরী কিরণ।  এসএসসি ও এ লেভেল পরীক্ষায় ভালো ফল অর্জনের জন্যে ক্লাব সদস‍্য রোটারিয়ান নুরুন নবী ও রোটারিয়ান পিপি ওয়াসিম শরিফের পুত্র- কন‍্যাকে ক্রেস্ট প্রদান করা হয়। ২০২৫-২৬ রোটারি বর্ষে Best Rotarian মনোনীত হন ক্লাব সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ফয়েজ ভুঁইয়া।

বক্তব্য রাখছেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী

প্রধান অতিথি ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী Best Rotarian crest তাঁর হাতে তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে ক্লাব প্রেসিডেন্ট এস এম আজিজ এবারের বন‍্যায় ক্ষতিগ্রত একজন ব‍্যক্তিকে তাঁর বাড়ি মেরামতের জন‍্য ক্লাবের পক্ষ হতে নগদ টাকা প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিপি রোটারিয়ান প্রফেসর ফাতেমা জেবুন্নেসা, পিপি রোটারিয়ান প্রফেসর এস এ এম জাকারিয়া, পিপি রোটারিয়ান আয়েশা আহমেদ, রোটারিয়ান নাজনিন জাহান, পিপি রোটারিয়ান মোহাম্মদ শাহআলম, পিপি রোটারিয়ান প্রফেসর আরিফুর রহমান, ক্লাব সেক্রেটারি আবেদ আহমেদ চৌধুরী, পিপি রোটারিয়ান প্রিন্সিপাল শাহিন আল রাজি, পিপি রোটারিয়ান ওয়াসিম শরীফ, প্রেসিডেন্ট নমিনী রোটারিয়ান নাসিমা আক্তার ডেইজি,রোটারিয়ান ডা. আবদুল হালিম, রোটারিয়ান নুরুন নবী চৌধুরী, রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

সর্বশেষ

এই বিভাগের আরও