Tuesday, 25 August 2026

[the_ad id='15178']

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রুহুল কবির রিজভী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম উত্তর জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

সোমবার (২৪ আগস্ট) আয়োজিত এ আনন্দ মিছিলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য ও ২০১৮ সালের নির্বাচনে নির্যাতনের শিকার নেতা কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু আহমেদ হাসনাত, হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য ইদ্রিস মিয়া, সওকত উল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট আবছার উদ্দীন, হেলা ইলিয়াস, সরোয়ার হোসেন, মোহাম্মদ হাছান, নাছির সিকদার, অ্যাডভোকেট আতিক উল্লাহ, মো. এমরান ও মাওলানা নুরু মোহাম্মদ মজিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

- Advertisement -shukee

এ ছাড়া আনন্দ মিছিলে আব্দুল্লাহ ফারুক, এম এ সালাম, রহমত উল্লাহ, দিদারুল আলম, মো. কামাল, ইলিয়াস সিকদার, ইব্রাহিম বিজয়, আনোয়ার হোসেন, জামাল উদ্দীন, আজম মুন্সি ও জসিম উদ্দীনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীরা রুহুল কবির রিজভীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নেতৃবৃন্দ বলেন, রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে। তার নেতৃত্বে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবেন।

তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা হবে।

আনন্দ মিছিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মিছিল শেষে নেতাকর্মীরা রুহুল কবির রিজভীর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

সর্বশেষ

এই বিভাগের আরও