বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

যুবলীগ নেতা মুসলিম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার সীতাকুণ্ডে

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডে যুবলীগ নেতা মো. মুসলিম উদ্দিন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  দুই আসামিকে  আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  গতকাল শনিবার গভীররাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী এলাকাা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল ।

- Advertisement -

গ্রেপ্তার হওয়া  আসামিরা হলেন,সাইফুল ইসলাম ওরফে রাকিব (২০) ও আলতাফ হোসেন ওরফে জিহান (১৯)। রাকিব মুসিলম হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি ও জিহান ৩ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -shukee

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো.আলমগীর গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন,মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে আসামীরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের মাধ্যমে আসামিদের এলাকায় অবস্থানের খবর পেয়ে শনিবার গভীর রাতে গোপ্তাখালী এলাকায় অভিযানে নামে থানা পুলিশ। অভিযানকালে হত্যা মামলার মূল আসামি রাকিব ও তার সহযোগী জিহানকে গ্রেপ্তার করা হয়। তাদের দু’জনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য,গতমাসের ১০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে কারখানার প্রাইভেটকার করে বাড়িতে ফেরার সময় গতিরোধ করে যুবলীগ নেতা মুসলিম উদ্দিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর ১৪ এপ্রিল নিহত যুবলীগ নেতা মুসলিমের স্ত্রী মোছাম্মৎ লিমা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাকিব ও জি এম সহ ৪জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরও আট-দশজনকে আসামি করা হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও