বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে অভিভাবকদের সচেতন হতে হবেঃ আসলাম চৌধুরী

সীতাকুণ্ড প্রতিনিধি

শিক্ষার্থীদের কম করে দুই ঘণ্টা বাসায় পড়তে হবে এতে অন্তত কোনো শিক্ষার্থী অকৃতকার্য হবে না। অভিভাকদের সচেতন হতে হবে সন্তানের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে। ভালো শিক্ষাঙ্গন নিশ্চিতে সমন্বিত প্রচেষ্টার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।

- Advertisement -

রবিবার (১৮ মে) সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো  বলেছেন।

- Advertisement -shukee

বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এডহক কমিটির সভাপতি মাহবুব ই খোদা মোর্শেদ এর সভাপতিত্বে ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক দাউদুল ইসলাম ও সহকারী শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আলী আকবর।

আসলাম চৌধুরী বলেন, যার যার অবস্থান থেকে ইতিবাচক দায়িত্ব পালন করতে হবে। স্কুলের উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টায় উদ্যোগ গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানের পবিত্র কোরআন তেলোয়াত করেন স্কুলের ছাত্রী ফাওজিয়া আবিদা, গীতা পাঠ করেন ছাত্রী প্রত্যাশা দে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সীতাকুণ্ড বিএনপি নেতা মোরসালিন, ছলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর, সদস্য সচিব খ ম নাজিম উদ্দিন, সাবেক সদস্য সচিব নুরুল আজম, ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক সালামত আলী, স্কুলের ছাত্রী ফাতেমা তুজ জোহুরা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ

সর্বশেষ

এই বিভাগের আরও