Sunday, 20 September 2026

[the_ad id='15178']

জন্মদিনে অপি করিম, মিললো ২০০০ পর্বের মঞ্চ!

নিজস্ব প্রতিবেদক

বিনোদন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘বিনোদন সারাদিন’ বৃহস্পতিবার (১ মে) ২০০০ তম পর্বের মাইলফলক স্পর্শ করবে। আর এই পর্বের বিশেষ অতিথি হিসেবে হাজির হচ্ছে অভিনয়শিল্পী, নৃত্যশিল্পী, স্থপতি অপি করিম।

- Advertisement -

দিনটি তার জন্মদিনও! এ কারণে এই পর্বটিতে থাকছে বাড়তি আকর্ষণ। গত বছর ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য ওপার বাংলায় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলাতে মনোনয়ন পেয়েছিলেন অপি করিম।

- Advertisement -shukee

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী ‘বিনোদন সারাদিন’-এ জানিয়েছেন নতুন আরেকটি চমকপ্রদ তথ্য। নাচের প্রতি অকুণ্ঠ ভালোবাসা থেকে নাচ নিয়ে ভবিষ্যতে ভিন্নধর্মী কাজ করার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।

অপি করিমের সাথে ‘বিনোদন সারাদিন’-এর ২০০০ পর্বে সঞ্চালনা করেছেন ইন্দ্রানী নিশি। তিনি ছাড়াও অর্চি রহমান এই অনুষ্ঠান উপস্থাপনা করছেন নিয়মিত।

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও তত্ত্বাবধানে ‘বিনোদন সারাদিন’ প্রযোজনা করছেন এস এম হুমায়ূন কবীর। তারা জানান, এখন থেকে প্রতি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার, রাত ১২টায় প্রচারিত হবে ‘বিনোদন সারাদিন’।

২০১২ সালের ৬ মে থেকে প্রচার শুরু হয়েছিল বিনোদন অনুষ্ঠানের। ১ম পর্বে অতিথি হিসেবে এসেছিলেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু।

পরবর্তীতে ‘বিনোদন সারাদিন’-এর অতিথি হয়ে এসেছিলেন সুবর্ণা মুস্তাফা, আলমগীর, রাইসুল ইসলাম আসাদ, প্রয়াত শহীদুল ইসলাম খোকন, প্রয়াত অভিনেত্রী দিতি, জয়া আহসান, সাদিয়া ইসলাম মৌ, রুমানা রশিদ ঈশিতা, মাহফুজ আহমেদ, পূর্ণিমা, মোস্তফা সরয়ার ফারুকী, অনন্ত জলিল, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, মোনালিসা, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, এফ এস নাঈম, নাদিয়া আহমেদ, পরীমনি, মাহিয়া মাহি, বাঁধন, বাপ্পী চৌধুরী, আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, পূজা চেরি, কনা, ইমরান সহ বিনোদন জগতে ক্যামেরার সামনে ও নেপথ্যে থাকা প্রায় সব গুণী শিল্পী-কলাকুশলীরা।

সর্বশেষ

এই বিভাগের আরও