চটগ্রামের পটিয়া উপজেলার মালিয়ারা মহিরা হিখাইন উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সভাপতি অঞ্জন কান্তি চৌধুরী আজ (২৪ এপ্রিল রাত ৩.০০ ঘটিকায়) হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫বছর। তিনি এক স্ত্রী দুই কন্যাসহ অনেক গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর অকাল মৃত্যুতে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সকল উপদেষ্টা, কর্মকর্তা ও শুভানুধ্যায়ী মর্মাহত ও গভীরভাবে শোকাহত।
নেতৃবৃন্দ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীরভাবে সহমর্মিতা ও সমবেদনা জানান যাতে শোকাহত পরিবারের সদস্যরা এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠতে পারে

