ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) উদযাপন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাধীনতার তাৎপর্য বিষয়ক আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সিনিয়র প্রকৌশলী রফিক আজাদ।
কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে আত্মতৃপ্তিতে না থেকে দেশীয় ও আন্তর্জাতিক সকল চক্রান্ত এবং চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্বারোপ করেন। তিনি ফ্যাসিবাদ মুক্ত বৈষম্যহীন সমাজ গঠনে জুলাই স্মৃতি বুকে ধারণ করে জনআকাঙক্ষা পুরনে প্রকৌশলীদের ভুমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও তিনি দেশকে দুর্নীতিমুক্ত করে চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ও অন্যান্য ক্ষেত্রে জবাবদিহীতা নিশ্চিতকরণের উপর মতব্যক্ত করেন।

প্রকৌশলী মো. মেজবাহ উদ্দিন খালেদ এর কোরআন তেলাওয়ের মাধ্যমে শুরু হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিল সদস্য প্রকৌশলী এ.কে.এম. মামুনুল বাশরী, প্রকৌশলী মো. মোস্তফা ইকবাল, প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম, প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন, প্রকৌশলী মো. এমাদুল হক, প্রকৌশলী মুহাম্মদ সাইদুল ইসলাম ও প্রকৌশলী সুজিত কুমার নন্দী এবং সিনিয়র প্রকৌশলী এম এ হান্নান ও প্রকৌশলী ইয়াহিয়া রিজভীসহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ।

