বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

[the_ad id='15178']

চট্টগ্রামে জি-টেভ ও ইয়ুথনেট গ্লোবাল আয়োজন করেছে

জলবায়ু পরিবর্তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

গ্রিন টেকনিক্যাল এডুকেশন এন্ড ভলান্টিয়ারিং জি-টেভ এর আয়োজনে জলবায়ু ও  পরিবেশবাদী আন্তর্জাতিক নেটওয়ার্ক ইয়ুথনেট গ্লোবাল এর সহযোগিতায় আজ বৃহস্পতিবার  (৩০ এপ্রিল ) চট্টগ্রামে এমএআইটি ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হয় জলবায়ু পরিবর্তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। এতে কারিগরি সহায়তায় প্রদান করেন পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কাজ করে যাওয়া ওপেন ডাটা প্লাটফর্ম দ্য ক্লাইমেট ওয়াচ।

- Advertisement -

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএআইটি ট্রেনিং সেন্টারের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুর ইসলাম, মাহমুদুর রহমান এবং এ্যানি দাশ।

- Advertisement -shukee

কার্যক্রমটি পরিচালনা করেন জি-টেভ এর সাংগঠনিক বিভাগীয় প্রধান মো. তৌহিদুল ইসলাম এবং কমিউনিটি সদস্য মো. ইফরাত রহমান হিমেল ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ-যা মোকাবিলায় প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণদের আইসিটি দক্ষতা বৃদ্ধি পাবে।

সর্বশেষ

সোনার দাম আরও কমলো

এই বিভাগের আরও