বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

[the_ad id='15178']

রোটারি ও সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক

“জীবনের অস্তিত্ব রক্ষায় এবং ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। গাছ আমাদের অক্সিজেন দেয়,ক্ষতিকর কার্বনডাই-অক্সাইড শোষণ করে, মাটির ক্ষয় রোধ করে এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গঠনে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। এছাড়া গাছ বাতাস থেকে ধূলিকণা ও বিষাক্ত গ্যাস শুষে নিয়ে পরিবেশ পরিস্কার করে। ফলদ গাছ আমাদের পুষ্টিকর ফল ও খাবার সরবরাহ করে। গাছ থেকে আমরা ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরির মূল্যবান কাঠ পাই। অন্যদিকে বহু গাছপালা থেকে জীবন রক্ষাকারী মূল্যবান ওষুধি উপাদান পাওয়া যায়। গাছের শিকড় মাটি শক্ত করে ধরে রাখে। ফলে বৃষ্টির পানিতে বা বন্যায় মাটি ধুয়ে বা ক্ষয় হয়ে যায় না। উপকূলীয় ও গ্রামীণ এলাকায় বড় গাছপালা ঝড়-তুপানের গতি কমিয়ে  আমাদের জীবন ও সম্পদ রক্ষা করে।”

- Advertisement -

- Advertisement -shukee

রোটারি ক্লাব অব চট্টগ্রাম হিলটাউন ও সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের যৌথ উদ্যোগে আজ (৩০ জুলাই) সীতাকুণ্ড উপজেলার তিনটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও ৬০০ গাছের চারা বিতরণকালে বক্তারা এসব কথা বলেন।

গাছের চারা রোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের সভাপতি আজিজ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, বড়দারোগাহাট এ আর মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক এ এস এম বাহার উদ্দিন,পন্থিছিলা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মোহাম্মদ আবদুল কুদ্দুছ নূরী, সাদেক মোস্তান (র.) উচ্চবিদ্যালয়ের প্রধানশিক্ষক আবু জাফর মোহাম্মদ ছাদেক,সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের সহ-সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী বিটু, অর্থ-সম্পাদক রোটারিয়ান মোহাম্মদ বোরহান উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক সঞ্জয় রায়,দপ্তর সম্পাদক সুজিত পাল, সহ-তথ্য ও সম্প্রচার সম্পাদক আবু নাছের রিপন, নির্বাহী কমিটির সদস্য মো. সেলিম উদ্দিন কমিশনার, আজীবন সদস্য  মাস্টার এ টি এম মনিরুল আজিম হেলাল ও কুয়েতপ্রবাসী ওয়াসিম উদ্দিন।

বৃক্ষরোপণকালে পন্থিছিলা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মোহাম্মদ আবদুল কুদ্দুছ নূরী ও তিন সহকারী শিক্ষক এবং বড়দারোগাহাট এ আর মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ৫জন শিক্ষক সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের আজীবন সদস্য হয়েছেন।

সর্বশেষ

এই বিভাগের আরও