গ্রাহকদের সুবিধামতো পেমেন্ট সুবিধা সরবরাহ করতে সার্ভিস হাব লিমিটেডের সাথে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। সম্প্রতি গুলশান অ্যাভিনিউ, ঢাকায় অবস্থিত প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে উভয় প্রতিষ্ঠান।
এই চুক্তির আওতায় আরও সুবিধাজনক ও সহজ পেমেন্ট সল্যুশন পেতে প্রাইম ব্যাংকের গ্রাহকরা সার্ভিস হাব লিমিটেড (পেস্টেশন) থেকে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়া প্রাইম ব্যাংকের কাস্টমাররা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে দেশ জুড়ে প্রায় ১ হাজারেরও বেশি পেস্টেশন মার্চেন্ট এ সহজেই পেমেন্ট করতে পারবেন।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর ইভিপি ও হেড অব কনজ্যুমারস অ্যাসেটস এবং কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং সার্ভিস হাব লিমিটেড (পেস্টেশন)-এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফারুক হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিজিটাল চ্যানেলস এ. জেড. এম. ফৌজ উল্লাহ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে- যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

