সীতাকুণ্ড উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় বালকে বাশঁবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন,হোসেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ অর্জন করে। অপরদিকে মেয়েদের মধ্যে
আলম সফি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন, বাশঁবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ অর্জন করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড আসন থেকে নির্বাচিত এমপি লায়ন আসলাম চৌধুরী এফসিএ।
তিনি বলেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মেধার বিকাশ ঘটায়। আজকের বিজয়ীরা পরবর্তীতে জেলায়,বিভাগে খেলবে, তোমরা মনোবল নিয়ে খেলা চর্চা করে যাও, আমাদের উপজেলার সুনাম তোমরাই বয়ে আনবে এই প্রত্যাশা করছি। তিনি এই প্রচণ্ড বৃষ্টিতে ছোট ছোট শিশুরা খেলে আজকে বিজয় রানার্সআপ অর্জন করায় অংশগ্রহনকারী সকল খেলোয়ারদের অভিনন্দন জানান।
প্রাইমারী স্কুল টুর্নামেন্টের সভাপতি ইউএনও মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান, সহকারি শিক্ষা অফিসার মো.মাঈন উদ্দিন,মো. ফারুখ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর,জেলা যুবদল নেতা আওরঙ্গজেব মোস্তফা,পৌর বিএনপি নেতা বখতেয়ার উদ্দিন, প্রাইমারী শিক্ষক সমিতির সভাপতি ইয়াসমীন আজাদসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা, শত শত ক্রীড়ামোদি বৃষ্টিকে উপেক্ষা করে মাঠে উপস্হিত ছিলেন।

